গাজার যুদ্ধবিধ্বস্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশিরা

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি স্বেচ্ছাসেবীরা। মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর সহায়তায় এবং প্রবাসী কানাডিয়ান মুসলিমদের অর্থায়নে ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ প্রায় ২০০ পরিবারের মধ্যে ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছে।

সংগঠনের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সাকিব বলেন, যুদ্ধবিরতি প্রত্যাহার ও সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর গাজায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তথ্য পেয়ে জরুরি সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়। পাশাপাশি গাজার অভ্যন্তরে পরিচালিত ‘সেন্ট্রাল কিচেন’ থেকে প্রতিদিন ১০০ থেকে ৩০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার সরবরাহ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এর আগেও পাঁচ শতাধিক পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহ করেছি। গৃহহীনদের জন্য তাঁবু বসিয়ে অস্থায়ী বাসস্থান তৈরি, মসজিদ নির্মাণসহ নানা কার্যক্রম পরিচালনা করছি। কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনি যুদ্ধাহত ও তাদের পরিবারের জন্যও সহায়তা দিচ্ছি।

সাকিব আরও বলেন, ফিলিস্তিনিদের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। মানবতার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশি তরুণরা বিশ্বজুড়ে যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে, সেটিই আমাদের অনুপ্রেরণা।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প