রেকর্ডময় ম্যাচে টাইব্রেকারে সুইডেনকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

রুদ্ধশ্বাস এক লড়াই। যেখানে টাইব্রেকারে সুইডেনকে হারিয়ে ইউরোপিয়ান নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ম্যাচে তারা ২-০ গোলে পিছিয়ে পড়ার পর অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতা ফেরায়।

শুধু পেনাল্টি শুটআউটের রোমাঞ্চই নয়। এই ম্যাচে কয়েকটি রেকর্ডও হয়েছে। সুইডেনের গোলরক্ষক জেনিফার ফাল্ক নারী ইউরোর ইতিহাসে রেকর্ড গড়ে পেনাল্টিতে চারটি শট ঠেকান। তবে তিনিই সম্ভাব্য জয়সূচক পেনাল্টি কিকটি পোস্টের উপর দিয়ে মেরে বসেন।

শেষ পর্যন্ত পেনাল্টিতে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয় লাভ করে, যখন ১৮ বছর বয়সী স্মিলা হোল্মবার্গ শেষ শটটি মিস করেন। এর আগে লুসি ব্রোঞ্জের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।

তবে ইংল্যান্ডের জন্য পেনাল্টি পর্যন্ত পৌঁছানোই ছিল সৌভাগ্যের ব্যাপার। কারণ ম্যাচের শুরু থেকেই তারা পিছিয়ে ছিল এবং খেলা শেষ হতে যখন ১১ মিনিট বাকি; তখনও ২-০ গোলে পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এরপর ব্রোঞ্জ এবং কিশোরী বদলি খেলোয়াড় মিশেল আগেইম্যানের গোলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। তার আগে ম্যাচের দ্বিতীয় মিনিটে কসোভারে আসলানি এবং ২৫ মিনিটে স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল সুইডেন।

নারী ইউরোর ইতিহাসে এবারই প্রথম কোনো দল নকআউট পর্বে দুই গোলে পিছিয়ে থেকেও ফিরে এসে ম্যাচ ড্র করে।

ইংল্যান্ড আগামী মঙ্গলবার জেনেভায় সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প