ইরাকে শপিংমলে আগুন, নিহত বেড়ে ৬১

ইরাকের একটি শপিংমলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইরাকের কুত শহরে একটি শপিংমলে রাতভর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬১ জন নিহত হয়েছেন।

ইরাকের একটি শপিংমলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইরাকের কুত শহরে একটি শপিংমলে রাতভর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬১ জন নিহত হয়েছেন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। খবর এএফপি, রয়টার্স।

বৃহস্পতিবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে,ওয়াসিত গভর্নরেটের একটি শপিংমলে অগ্নিকাণ্ডের পর ১৪টি পোড়া মৃতদেহ পাওয়া গেছে এবং বেসামরিক প্রতিরক্ষা দল ভবনের ভেতর থেকে ৪৫ জনকে উদ্ধার করেছে।

এর আগে শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। কিন্তু একজনের মরদেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কুতের একটি পাঁচতলা ভবনে রাতভর আগুন জ্বলেছে। সেখানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেছেন, একটি শপিংমল এবং একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। বহু মানুষ সেখানে শপিং করছিলেন এবং রাতের খাবার গ্রহণ করছিলেন। গভর্নর আরও জানান, দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন।

কী কারণে সেখানে আগুন লেগেছে তা জানা যায়নি। এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ফলাফল ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প