রাশিয়ান তেল আমদানিকারকদের ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি রাশিয়া যদি শান্তিচুক্তিতে সম্মত না হয়, তবে রুশ পণ্য কেনা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। মস্কোর অব্যাহত হামলার প্রতি হতাশা থেকে তার এই বড় ধরনের নীতিগত পরিবর্তন এসেছে।

তবে ট্রাম্পের এই নিষেধাজ্ঞার হুমকির সঙ্গে ৫০ দিনের একটি গ্রেস পিরিয়ড রাখা হয়েছে, যা রাশিয়ার জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে। এতে রুবলের দরপতন রোধ হয়েছে।

হোয়াইট হাউজে নাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে-র সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশ এবং ইউক্রেনের জন্য বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র সহায়তা ঘোষণা করেন।

ট্রাম্প বলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে, যা তারা বহুদিন ধরেই দাবি করে আসছিল। সম্পূর্ণ সেটসহ ব্যাটারি পাঠানো হবে।

ট্রাম্প বলেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে শান্তিচুক্তিতে না আসে, তবে রুশ পণ্য আমদানিকারক দেশগুলোকে সেকেন্ডারি ট্যারিফ বা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

ট্রাম্প বলেন, ৫০ দিনের মধ্যে যদি সমাধান না হয়, তাহলে সরাসরি ১০০ শতাংশ ট্যারিফ বসবে।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, এই ট্যারিফ কেবল রাশিয়ার ওপরই নয়, যেসব দেশ রুশ পণ্য (বিশেষ করে তেল) কিনছে, তাদের ওপরও প্রয়োগ হবে।

বর্তমানে মার্কিন সিনেটের ১০০ সদস্যের মধ্যে ৮৫ জন একটি বিল সমর্থন করছেন, যা ট্রাম্পকে ৫০০ শতাংশ পর্যন্ত ট্যারিফ আরোপের ক্ষমতা দেবে এমন দেশগুলোর ওপর যারা রাশিয়াকে সাহায্য করছে।

  • Related Posts

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির এন১ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম কেপ প্রদেশের প্রিন্স অ্যালবার্ট ও লি-গামকা…

    Continue reading
    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে…

    Continue reading

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের