সজল-মায়ার বিচ্ছেদ ও ভাগ্যের খেলা

অদ্ভুত এক যুবক আর প্রচণ্ড মানসিক বিষাদগ্রস্ত এক যুবতীর হঠাৎ প্রেম। সেই প্রেমের জোয়ারে ভেসে যাওয়া এক রোমান্টিক দম্পতির রোমাঞ্চকর সংসার, আর শেষমেশ ভাগ্যের নির্মম পরিহাস— এমনই এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে নাটক ‘স্পর্শের মায়াজাল’। 

এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবং অভিনেত্রী শাহনাজ মায়া।

নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান এবং নির্মাণ করেছেন আলোক হাসান। নির্মাণ প্রসঙ্গে আলোক হাসান বলেন, দর্শকদের একটি ভিন্ন জনরার গল্প উপহার দিতে যাচ্ছি। এই গল্পটির মাধ্যমে সমাজের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। যদিও বিনোদনকে মাথায় রেখেই যতটা ভালো করা যায়, সেই চেষ্টা করছি।

অভিনেতা আব্দুন নূর সজল তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, যতগুলো কাজ করেছি, ‘স্পর্শের মায়াজাল’ গল্পটি আমার কাছে অন্যরকম লেগেছে। কিছু গল্প আছে, যা নিজেদের খুব কাছের মনে হয়। এই গল্পটি তেমনই। আশা করছি দর্শকদের কাছে নাটকটি প্রশংসিত হবে।

‘স্পর্শের মায়াজাল’ নাটকে সজল ও মায়া ছাড়াও অভিনয় করেছেন মেহেদী আকাশ, অনামিকা জুথি, আনোয়ার হোসেন, জাবেদ গাজী, শুভ চৌধুরী।

‘স্পর্শের মায়াজাল’ প্রযোজনা করেছেন প্রত্যয় হাসান ও মো. শরিফুল ইসলাম।  সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে (CineGhuri Entertainment) আগামী ১৭ জুলাই (বৃহস্পতিবার) নাটকটি প্রচারিত হবে। 

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ