সিরিয়ায় দুই জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা, নিহত ৩০

সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েইদা শহরে বেদুইন সুন্নি ও সংখ্যালঘু দ্রুজ গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুই গোষ্ঠীর সংঘাতে ৩০ জনের মৃত্যুর কথা জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৩৭ জন।

সুয়েইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর সবাইকে সংযম প্রদর্শন ও জাতীয় সংস্কারের প্রতি সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন। এ ছাড়া দেশটির ধর্মীয় নেতারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

গত বছর ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ায় সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়ে গেছে। বাশার সরকারের পতনের পর একটি ইসলামপন্থী সরকার দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

গত বছরের শেষ দিকে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামক সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী দামেস্ক শহরে হামলা চালিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এর মধ্য দিয়ে অবসান হয় আসাদ পরিবারের দীর্ঘ ৫৪ বছরের শাসনামলের।

গত এপ্রিল ও মে মাসে নতুন নিরাপত্তা বাহিনী এবং দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ নিহত হয়। চলতি মাসের শুরুর দিকে দ্রুজ সম্প্রদায়ের কয়েকজন সদস্য বিবিসিকে জানান, হামলার আশঙ্কার তুলনায় নতুন সরকার থেকে সঠিক সুরক্ষা না পাওয়া নিয়েও উদ্বিগ্ন তাঁরা।

সাম্প্রতিক সময়গুলোতে হামলায় দেশটিতে সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের শত শত মানুষ নিহত হয়েছে। এ ছাড়া দামেস্কের একটি গির্জায়ও হামলা হয়েছে। সবমিলিয়ে বর্তমানে পুরো সিরিয়াই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন