শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ মিশন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের

আগের দিন সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা, ভুটান ও নেপালের কোচ-অধিনায়ক বাংলাদেশকে সমীহ করেই তাদের প্রস্তুতি, প্রত্যাশা ও সম্ভাবনার কথা বলেছিলেন। সমীহ তো করবেনই, বাংলাদেশ যে সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী, একই সাথে আয়োজকও।

পিটার বাটলারের দল বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টটির ষষ্ঠ আসর শুরু করেছে চ্যাম্পিয়নের মতোই। আজ শুক্রবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে আফঈদা-মৌসুমীরা ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। বিরতির আগে বাংলাদেশ এগিয়েছিল ৩-০ গোলে।

বড় জয়ে হ্যাটট্রিক করেছেন মোসা. সাগরিকা। জোড়া গোল করেছেন মুনকি আক্তার। একটি করে গোল করেছেন স্বপ্না রানী, রূপা আক্তার, শান্তি ও শিখা।

প্রথম মিনিটেই লিড নেয় বাংলাদেশের মেয়েরা। বাম দিক থেকে নেওয়া স্বপ্না রানীর ফ্রি-কিক সরাসরি খুঁজে নেয় শ্রীলঙ্কার জাল। পাঁচ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার।

২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক ঠেকিয়েছেন কয়েকটা, মিস করেছেন বাংলাদেশের ফরোয়ার্ডরাও।

৩৭ মিনিটে ডান দিক থেকে শিখার ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক থারুশিখা ঠিকঠাক ক্লিয়ার করতে না পারলে বল পেয়ে যান সাগরিকা। ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান নাম্বার টেন।

৪৭ মিনিটে বাম দিক থেকে বদলি শান্তি মারদির ক্রসে গোল করেন মুনকি আক্তার। ৪৯ মিনিটে শিখা গোল করে ব্যবধান ৫-০ করেন। ৫৩ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান হয় ৬-০। ৫৮ মিনিটে পূজা দাসের ক্রসে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। এতে বাংলাদেশের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০। ৮৫ মিনিটে রূপা আক্তারের গোলে ব্যবধান হয় ৮-০।

জাতীয় দলের চারজন আফঈদা, স্বপ্না, মুনকির ও উমেহলাকে নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার। বিরতির পর সবাইকে বসিয়ে নতুনদের খেলার সুযোগ দেন তিনি।

তারপরও বাংলাদেশের মেয়েরা প্রাধান্য বিস্তার করে খেলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে। যদিও শেষ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক আর ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে শ্রীলঙ্কা ব্যবধান কমিয়ে ৮-১ করে। ইনজুরি সময়ে শান্তি মারদির গোলে আবার ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের