বেলুচিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা

পাকিস্তানের বেলুচিস্তানে ৯ জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) প্রাদেশিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোব শহরের কাছে। কোয়েটা থেকে লাহোরগামী একটি বাসকে সশস্ত্র হামলাকারীরা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় এবং নির্দিষ্টভাবে ৯ জনকে আলাদা করে গুলি করে হত্যা করে।

ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম জানান, হামলাকারীরা যাত্রীদের অপহরণের পর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গুলি চালায়। নিহতদের মরদেহ বেলুচিস্তানের বারখান জেলার রেক্নি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এই নৃশংস হামলাকে সন্ত্রাসী কার্যক্রম বলে অভিহিত করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসীরা বাস থামিয়ে যাত্রীদের জোর করে নামায়, শনাক্ত করে এবং নির্মমভাবে ৯ নিরীহ পাকিস্তানিকে হত্যা করে।

তিনি আরও জানান, অপহরণের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। তাদের ধরতে এলাকাজুড়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সরফরাজ বুগতি এই বর্বর হত্যাকাণ্ডকে মর্যাদাহীন সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি ফিতনা-ই-হিন্দুস্তান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কাজ এবং এটি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ।

তিনি বলেন, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নিরীহ সাধারণ নাগরিকদের পাকিস্তানি পরিচয়ের ভিত্তিতে লক্ষ্য করে হত্যা করেছে। এটি একটি ক্ষমাহীন অপরাধ।

বুগতি আরও বলেন, এই সন্ত্রাসীদের জঘন্য স্বভাব আবারও স্পষ্ট হলো। নিরীহদের রক্ত বৃথা যাবে না। আমাদের প্রতিক্রিয়া কঠিন, স্পষ্ট ও চূড়ান্ত হবে।

তিনি সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, আমরা ফিতনা-ই-হিন্দুস্তানের প্রতিটি ষড়যন্ত্র চূর্ণ করে দেব পূর্ণ শক্তি ও ঐক্য নিয়ে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!