গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

তাছাড়া একদিকে যুদ্ধবিরতির আলোচনা চলছে, অন্যদিকে রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

সবশেষ হামলার মধ্যে, দেইর আল-বালাহ শহরে শিশুদের জন্য পুষ্টি সহায়তা নেওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় বিমান হামলায় ১৫ জন নিহত হন, যাদের মধ্যে ৯ শিশু ও ৪ জন নারী ছিলেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন, যার মধ্যে ১৯ জনই শিশু।

জাতিসংঘ শিশু তহবিলের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে অবর্ণনীয় ও অবিচার বলে নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, এটি গাজার আজকের নিষ্ঠুর বাস্তবতা। মাসের পর মাস ধরে পর্যাপ্ত ত্রাণ ঢুকতে না দেওয়ার ফলে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দায়বদ্ধতা না মানার কারণে পরিবারগুলো এমন পরিস্থিতিতে পড়েছে।

তিনি আরও বলেন, ত্রাণের অভাবে শিশুরা অনাহারের মুখোমুখি। দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েই চলেছে। যতদিন না পূর্ণ মাত্রায় জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছায়, অপুষ্ট শিশুর সংখ্যা বাড়তেই থাকবে।

রাসেল ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের পূর্ণ মেনে চলার আহ্বান জানান এবং এই ঘটনার যথাযথ তদন্তেরও দাবি জানান।

অন্যদিকে হামাস এই হামলাকে গাজায় চলমান গণহত্যার অংশ বলে আখ্যা দিয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েল পরিকল্পিতভাবে স্কুল, রাস্তাঘাট, আশ্রয় শিবির এবং বেসামরিক স্থাপনাগুলোর ওপর একের পর এক নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে, যা পূর্ণমাত্রার জাতিগত নির্মূল অভিযানের শামিল এবং পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!