ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা মহাসড়কের এ অংশে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে, কোথাও একেবারে থেমেও যাচ্ছে।

 বৃহস্পতিবার (১০ জুলাই) মধ্যরাত থেকে শুরু হওয়া এ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। 

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড মোড় এলাকায় রাস্তার অবস্থা নাজুক। কোথাও কোথাও গভীর গর্তের কারণে যানবাহনের চাকা আটকে যাচ্ছে, দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।

মামুন পরিবহনের বাসচালক মো. লিয়াকত বলেন, ‘রাস্তার ভাঙার কারণেই এই যানজট। আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্বরোড মোড়ে এত ভাঙা যে, গাড়ি উল্টে যেতে পারে। আমি রাত ২টায় শাহবাজপুর এসেছিলাম, ৮ ঘণ্টায় মাত্র ৫ কিলোমিটার এসেছি। আমরা চাই, রাস্তার কাজ দ্রুত শুরু হোক, না হলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।’

ট্রাকচালক ভুষণ দেব বলেন, ‘রাত ১০টায় আশুগঞ্জ এলাকায় যানজটে পড়েছি। ধীরে ধীরে জ্যাম ছাড়ছে। প্রায়ই এই রকম জ্যামে পড়ি। রাস্তা দ্রুত সংস্কার করতে হবে।’

যাত্রী মো. শামীম বলেন, ‘গতকাল রাতে রওনা দিয়েছিলাম। আজ ঢাকায় উপ-সহকারী কৃষি পরীক্ষা ছিল। কিন্তু যানজটে আটকে থেকে পরীক্ষা দিতে পারিনি। দুই ঘণ্টা ধরে রাস্তায় হেঁটে চলেছি। রাস্তার কাজ হবে শুনে যাচ্ছি, কিন্তু কাজ কিছুই হচ্ছে না।’

আরেক যাত্রী মিরা বেগম বলেন, ‘পুরুষেরা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা মহিলা যাত্রীরা গাড়ির ভেতরেই বসে আছি। রাত থেকে জ্যামে আটকে আছি, খুব কষ্ট হচ্ছে। কেউ দেখার নেই কি?’

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ‘আমি আশুগঞ্জ গোলচত্বর প্রান্তে আছি। দুই দিকেই ধীরগতিতে যান চলাচল করছে। রাস্তার নাজুক অবস্থার পাশাপাশি ছোট ছোট তিন চাকার যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণেও ভোগান্তি বাড়ছে।’

নির্মাণাধীন ঢাকা-সিলেট মহাসড়কের প্যাকেজ-১ এর আওতায় আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত ১২ কিলোমিটার অংশের কাজ বিলম্বে চলছে। প্রকল্প ব্যবস্থাপক মো. শামীম আহমেদ বলেন, ‘প্যাকেজ-১-এ কিছু পরিবর্তন এসেছে এবং ভারত সরকারের অর্থ ছাড়ে বিলম্ব হওয়ায় কাজ বিলম্বিত হয়েছে।’ 

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শনের প্রস্তুতিতে রয়েছে। এরপরই কাজ পুরোদমে শুরু হবে। আমরা নিয়মিত সংস্কার চেষ্টা করছি, তবে বৃষ্টির কারণে তা টিকছে না। আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!