রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধসের শঙ্কা

গত চারদিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির লংগদুর উপজেলায় মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামের কয়েকশ পরিবার।রাস্তাঘাট ডুবে যাওয়ায় নৌকা দিয়ে মানুষ চলাচল করছে।

এছাড়া পানিতে সড়ক ডুবে যাওয়ায় লংগদু উপজেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে লংগদুর লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকায় ফসলি জমি।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ এতথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে। প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের সরে যেতে প্রচার-প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন। প্রশাসনের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে এ প্রচারণা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি।

রাঙামাটি জেলা প্রশাসন মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরে যেতে অনুরোধ জানানো হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় ২৬৭টি আশ্রয়কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম লুঙ্গিপাড়া এলাকার একটি পাহাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।  

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!