ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের ১২ সাংবাদিক নিহত

ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের ১২ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ইরান জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে সংঘাতের সময় ইরানের ডজনখানেক সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন। খবর এএফপির।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর শাখা বাসিজ প্যারামিলিটারি ফোর্সের মিডিয়া আর্ম জানিয়েছে, মিডিয়া কর্মীদের মধ্যে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েল বিরোধী মিত্র গোষ্ঠীগুলির প্রতি ইঙ্গিত করে ইরান অভিযোগ করেছে যে, সত্যের পক্ষে থাকা মিডিয়ার কণ্ঠরোধ করার জন্য এবং প্রতিরোধ ফ্রন্টের মিডিয়াকে দমন করার জন্য ইচ্ছাকৃতভাবে মিডিয়া অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

দুদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সংঘাতে এখনো নিহতের সংখ্যা বাড়ছে। ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। সে সময় দুদেশের মধ্যে ১২ দিন ধরে সংঘাতে দুপক্ষেরই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানও পাল্টা হামলা চালিয়েছে।

সংঘাতের সময় ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক লোক নিহত হয়েছেন।

এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!