গুজরাটে সেতু ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫, কাদায় উদ্ধারকাজে বিঘ্ন

ভারতের গুজরাটে ভদোদরা জেলার গম্ভীরা সেতু ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। প্রশাসন জানায়, ধসে পড়া সেতুর নিচে আরও দুটি যানবাহন আটকে থাকতে পারে।

জেলা কালেক্টর অনিল ধামেলিয়া জানান, মৃতের সংখ্যা এখন ১৫, তিনজন নিখোঁজ রয়েছেন। নদীতে আরও একটি গাড়ি ও একটি ট্রাক থাকতে পারে।

নিখোঁজ কারও সম্পর্কে তথ্য থাকলে তা নিয়ন্ত্রণকক্ষে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

উদ্ধারকারী দলগুলোর এক সদস্য জানান, প্রায় তিন মিটার গভীর কাদায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সেইসঙ্গে বৃষ্টির কারণে সমস্যা আরও বেড়েছে। উদ্ধারকারীদের সহায়তায় একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছে।

এর আগে, সোমবার ভোরে ভদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতুর একাংশ ধসে পড়ে। প্রায় ৪০ বছর আগে নির্মিত এই সেতু দিয়ে চলার সময় ট্রাক, প্রাইভেট কারসহ একাধিক যানবাহন মাহিসাগর নদীতে পড়ে যায়।

সেতু ধসের পর ব্যাপক প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন বিজেপি সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে ছিল। চলাচলের সময় এটি কেঁপে উঠতো বলে জানান তারা।

স্থানীয় বিজেপি বিধায়ক চৈতন্যসিং ঝালার সুপারিশে নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং এর জন্য জরিপও সম্পন্ন হয়। তবে পুরোনো গম্ভীরা সেতু সামান্য মেরামত করে চালু রাখা হয়।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, গুজরাটের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

ভারতীয় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল নিহতদের পরিবারগুলোকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।

এছাড়া গুজরাটের মুখ্যমন্ত্রী আলাদাভাবে নিহতদের পরিবারগুলোকে চার লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। চিকিৎসার সব খরচও রাজ্য সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। এক বিবৃতিতে তারা বলেছে, এই দুর্ঘটনা গুজরাট মডেলের নামে চলা দুর্নীতি ও অব্যবস্থাপনার নগ্ন প্রমাণ। কংগ্রেস আরও দাবি করেছে, রাজ্যের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হচ্ছে।

সেতু ধসের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • Related Posts

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    কিংবদন্তিতুল্য পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক মিউজিক্যাল চলচ্চিত্র মাইকেল মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। প্রথম সপ্তাহেই সর্বকালের সেরা আয় করা বায়োপিক হিসেবে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। ‘বিবিসি’র…

    Continue reading
    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    রোববার সকাল থেকে লন্ডন শহর যেন এক বিশাল উৎসবমঞ্চে পরিণত হয়েছিল। কারণ এদিন অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত লন্ডন ম্যারাথন ২০২৬। রাজধানীর ট্রেন, বাস, আন্ডারগ্রাউন্ড, ডিএলআর—সব পরিবহন ব্যবস্থায় ছিল উপচেপড়া ভিড়।…

    Continue reading

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ