মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন

সম্প্রতি মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়েছে আল-আজহার ইসলামিক রিসার্চ অ্যাকাডেমির আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সাকাফাতু বিলাদি।’

এতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করে বিজয়ীদের মাঝে প্রথমস্থানসহ পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী বিজয়ী হয়েছেন।

দক্ষতামূলক প্রতিযোগিতায় ভাষাগত দক্ষতা, দেশীয় সংস্কৃতি, অঙ্কন ও প্রযুক্তিভিত্তিক প্রতিভা উপস্থাপনায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশি ৫ শিক্ষার্থীর মাঝে ময়মনসিংহের মুহাম্মদ মারুফ প্রথম স্থান অর্জন করে পেয়েছেন ২৫ হাজার মিশরীয় পাউন্ড, ঢাকার মোর্তজা হাসান ও ইনজামুল হক রাফি চতুর্থ স্থান অর্জন করে ৭ হাজার পাউন্ড, পঞ্চম স্থান অর্জন করে মোহাম্মদ শাব্বীর আহমদ গোফরান ও মাসুম বিল্লাহ গুলজার যথাক্রমে পেয়েছেন পাঁচ হাজার মিশরীয় পাউন্ড করে পুরস্কার।

পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয় নগদ সম্মাননা ছাড়াও পর্যটন শিক্ষা ভ্রমণের সুযোগ ও গবেষণা গ্রন্থ উপহার।

বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থাপনা, গবেষণা ও সাংস্কৃতিক প্রজ্ঞার মাধ্যমে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের চূড়ান্ত বিজয়ীদের তালিকায় স্থান লাভ করেন।

দেশটির সাকাফাতু বিলাদি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতি দলে একজন মিশরীয় এবং একজন বিদেশি শিক্ষার্থীকে নিয়ে একটি দ্বৈত দল গঠন করা হয়। অংশগ্রহণকারীরা তথ্য-উপাত্ত বিশ্লেষণ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপস্থাপনা, প্রযুক্তি নির্ভর ভাবনা এবং পর্যটন ভিত্তিক ধারণা উপস্থাপনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইসলামিক রিসার্চ সেন্টারের উপ-মহাসচিব ড. ইলহাম শাহিন জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে মোট তিন লাখ ৭০ হাজার মিশরীয় পাউন্ড। এর মধ্যে প্রথম স্থান অর্জনকারী পাঁচজন পেয়েছেন ২৫ হাজার মিশরীয় পাউন্ড, দ্বিতীয় স্থান অর্জনকারী পাঁচজন পেয়েছেন ২০ হাজার পাউন্ড, তৃতীয় স্থান অর্জনকারী পাঁচজন পেয়েছেন ১০ হাজার পাউন্ড, চতুর্থ স্থান অর্জনকারী ৬ জন পেয়েছেন সাত হাজার পাউন্ড ও পঞ্চম স্থান অর্জনকারী পাঁচজন পেয়েছেন পাঁচ হাজার পাউন্ড।

প্রতিযোগিতা তত্ত্বাবধান করেন আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ মুহাম্মদ আল-তাইয়্যিব এবং প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আল-জেন্ডি। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাবিদ, ভাষাবিদ, প্রযুক্তিবিদ ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বরা।

বাংলাদেশি শিক্ষার্থীদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা, প্রতিভা এবং সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণ।

বাংলাদেশি শিক্ষার্থীর এই অসাধারণ অর্জনে মিশরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং আল-আজহারে অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীদের মাঝে আনন্দের ছোঁয়া বয়ে এনেছে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ