হলিউডে ইতিহাস গড়লেন দীপিকা!

প্রথম ভারতীয় হিসেবে হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ নাম উঠলো বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এ সম্মান প্রাপ্তির মাধ্যমে দীপিকার ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি নতুন বড় অর্জন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ‘ওয়াক অফ ফেম’-এর তালিকায় তারকার নাম ঘোষণা করেছে হলিউড চেম্বার অফ কমার্স। ২০২৬ সালের জন্য ঘোষিত এ তালিকায় ‘মোশন পিকচার’ বিভাগে জায়গা পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা।

বিশ্বের বিভিন্ন স্থান থেকে নির্বাচিত ১০০ প্রার্থীর মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে হলিউড ওয়াক অফ ফেম সিলেকশন প্যানেল। ৩৫ জন বাছাইকৃত সে তারকাদের একজন দীপিকা।

শুধু একজন অভিনেত্রী হিসেবে নন, ভারতীয় সংস্কৃতির একজন আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবেও দেখা যায় দীপিকাকে। ফ্যাশন শো, চলচ্চিত্র উৎসব, ক্রিয়াঙ্গনের আন্তর্জাতিক বড় মঞ্চেও দ্যুতি ছড়ান তিনি।

বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘টাইম’ ম্যাগাজিন অভিনেত্রীকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে। ভক্ত ও অনুসারীদের সংখ্যাতেও এগিয়ে ভারতীয় এ তারকা।

বলিউড সিনেমা পেরিয়ে হলিউডের সিনেমাতেও পা রেখেছেন দীপিকা। ২০১৭ সালে ভিন ডিজেলের বিপরীতে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউড যাত্রা শুরু হয় তার। তাই সব মিলিয়ে বর্তমানে ‘গ্লোবাল আইকন’-এ পরিণত হয়েছেন বলিউডের লাস্যময়ী এ অভিনেত্রী।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!