ইন্টার মিলানকে বিদায় করে কোয়ার্টারে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স

ক্লাব বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে চলেছে ব্রাজিলের ক্লাবগুলো। এবার সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানকে হারিয়ে অঘটনের জন্ম দিলো ব্রাজিলের দল ফ্লুমিনেন্স।

সোমবার রাতে ইউরোপীয় জায়ান্টদের ২-০ গোলে হারিয়ে বিদায় করেছে ফ্লুমিনেন্স। এই জয়ে তারা নাম লিখিয়েছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

লাউতারো মার্টিনেজ, ডামফ্রিস, সমারদের নিয়ে গড়া শক্তিশালী ইন্টারের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ম্যাচের তৃতীয় মিনিটে এক ডিফ্লেকটেড ক্রস থেকে হেডে বল জালে জড়ান জার্মান কানো। ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের পায়ের ফাঁক দিয়ে হয় গোলটি। এর পর থেকেই যেন ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ব্রাজিলিয়ানদের হাতে।

ফ্লুমিনেন্স কোচ রেনাতো তিন ডিফেন্ডার নিয়ে দল সাজিয়ে যে কৌশল নেন, তা পুরোপুরি সফল হয়। ইন্টার মিলান বল দখলে আধিপত্য রাখলেও আক্রমণে ছিল নিষ্প্রভ। বরং ফ্লুমিনেন্স বেশ কয়েকটি সুযোগ তৈরি করে, বিশেষ করে কলম্বিয়ান ফরোয়ার্ড জন আরিয়াস ইন্টার ডিফেন্সকে নানাভাবে ব্যস্ত করে রাখেন।

৩৯তম মিনিটেই ২-০ গোলে এগিয়ে যেতে পারতো ফ্লুমিনেন্স। ইগনাসিও হেড থেকে গোল পেয়েছিলেন, কিন্তু ভিএআর দেখে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধে ইন্টার মিলান সমতায় ফেরার মরিয়া চেষ্টা করে। স্টেফান ডি ভ্রিজ কাছাকাছি থেকে সুযোগ মিস করেন, ফ্যাবিও দারুণভাবে সেবাস্তিয়ানো এসপোসিতোর শট ঠেকান এবং লাউতারো মার্টিনেজ গোলপোস্টে বল মারেন।

শেষ পর্যন্ত সব উত্তেজনার আগুনে জল ঢেলে দেন হারকিউলিস। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বক্সের প্রান্ত থেকে ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে ফ্লুমিনেন্সের জয় নিশ্চিত করেন তিনি। উল্লাসে মাতেন থিয়াগো সিলভারা।

কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি অথবা আল হিলালের। ম্যাচটি মাঠে গড়াবে আগামী শুক্রবার ফ্লোরিডার অরল্যান্ডোতে।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের