আজ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন

আজ (১ জুলাই) দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। বরাবরই এদিনটি তিনি তার পরিবারের সঙ্গে পালন করেন। কিন্তু এবছর এর ব্যত্যয় ঘটেছে। এই মুহূর্তে তিনি কলকাতায় অবস্থান করছেন। সেখানে তার জন্মদিন পালন হচ্ছে।

জয়া তার ‘ডিয়ার মা’ সিনেমার প্রচার নিয়ে এখন কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। তাছাড়া, ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার শুটিংও চলছে কলকাতার বিভিন্ন জায়গায়। সেখানেও অংশ নিচ্ছেন জয়া।

এমন ব্যস্ততার মধ্যেই সোমবার (৩০ জুন) রাতে আয়োজন করা হয়েছে অভিনেত্রীর জন্মদিনের অনুষ্ঠান। দক্ষিণ কলকাতার একটি রেস্তেরাঁয় এ আয়োজন করা হয়েছিল। এ জন্য আনা হয় জয়ার পছন্দের চকলেট কেক।

এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, অনেক বছর পরে এভাবে জন্মদিন পালন হচ্ছে। ঢাকাতেও এভাবে কখনো জন্মদিন উদযাপন করেননি। জয়া আরও জানান, মঙ্গলবার (১ জুলাই) মানে জন্মদিনটা শুটিং করেই তার কাটবে। তবে জন্মদিনে উপহার পেতে এখনো ভালোবাসেন তিনি।

প্রাক-জন্মদিন উদযাপনে রাখা হয় জয়ার পছন্দের নলেন গুড়ের পায়েস। কেক কাটা পর্ব শেষ হতেই পর্দার মা সোনালি গুপ্ত নিজে হাতে জয়াকে কেক খাইয়ে দেন। তবে এ জন্মদিনে মায়ের সঙ্গে দেখা হবে না জয়ার। কারণ তিনি ঢাকায় রয়েছেন।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘মা আমার জন্মদিনে অনেক কিছুই আয়োজন করেন লুকিয়ে লুকিয়ে। তবে শেষ পর্যন্ত কিছুই লুকিয়ে রাখতে পারেন না। এবার মাকে খুব মিস করব। একটু আগেই ভিডিও কলে কথা বললাম মায়ের সঙ্গে। বললাম, জন্মদিনে এ প্রথমবার পায়েস খেলাম। আমাদের পায়েস খাওয়ার চল নেই। মা শুনে খুব খুশি হলেন। তবে এই উদযাপন আমার সারা জীবন মনে থাকবে।’

‘ডিয়ার মা’ সিনেমায় জয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সী প্রমুখ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!