‘মেসিকে একটা ভালো দল দাও, স্টেডিয়ামে ফের আগুন লাগিয়ে দেবে’

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিওনেল মেসির সাবেক ক্লাব। সাবেকের মুখোমুখি হয়ে যেন বহুদিন পর এক্স-গার্লফ্রেন্ডকে দেখার মতোই দুঃখ পেলেন আর্জেন্টাইন খুদেরাজ। ক্লাব বিশ্বকাপে মেসির বর্তমান দল ইন্টার মিয়ামিকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো পিএসজি।

ইন্টার মিয়ামির এই করুণ হারের পর অনেকেই মেসিকে নিয়ে সমালোচনা করছেন। কেউ কেউ এক লাইন বাড়িয়ে বলে ফেলছেন, মেসি তার সেরা সময় পার হয়ে এসেছেন। এখন আর তিনি সেই মেসি নেই।

তবে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ এমন কথার সঙ্গে একমত নন। ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কাটো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ এই হারের জন্য মেসির সতীর্থদের দায়ী করেছেন।

ইব্রা বলেন, ‘মেসির পরাজয়? না, না, এটা ওর পরাজয় নয়, ওর দোষে হয়নি! হেরেছে ইন্টার মিয়ামি, মেসি না! তুমি কি দলটা দেখেছো? মেসি খেলছে মূর্তির সঙ্গে, সতীর্থ নয়! যদি ও প্যারিস, ম্যানচেস্টার বা কোনো বড় দলে খেলতো; তাহলে দেখতে আসল সিংহ কাকে বলে।’

‘মেসি এখনও খেলে, কারণ ও খেলাটা ভালোবাসে। আজও সে এমন কিছু করতে পারে, যা ৯৯ শতাংশ খেলোয়াড় পারবে না! কিন্তু সে চারপাশে এমন খেলোয়াড় নিয়ে ঘেরা, যেন তারা সিমেন্টের ব্যাগ বয়ে বেড়াচ্ছে!’

ইব্রাহিমোভিচ মনে করেন, যারা মেসিকে দোষ দিচ্ছেন তারা ভুল করছেন। ইন্টার মিয়ামি দলের সমালোচনা করে তিনি বলেন, ‘ওখানে না আছে ভালো কোচ, না আছে তারকা। এমনকি এমন খেলোয়াড়ও নেই যারা বুঝে বল ছাড়া কিভাবে মুভ করতে হয়! তুমি মেসিকে দোষ দিচ্ছো? যখন ও রোনালদো, এমবাপে, হালান্ড, জ্লাতানের সঙ্গে খেলবে; তখন কথা বলো! আজ? না, না, না, না, না।’

সাবেক সুইডিশ তারকার মতে, মেসির এখনও শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য আছে, তবে তার দরকার একটি যোগ্য দল। ইব্রা বলেন, ‘যদি তাকে একটা ভালো দল দাও, তাহলে সে ফের স্টেডিয়ামে আগুন লাগিয়ে দেবে! কারণ, খুব সহজভাবে বললে, মেসি এখনও মেসিই। এটা মেসির পরাজয় নয়, এটা ইন্টার মিয়ামি এবং ফুটবলের পরাজয়।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!