কাজলের ‘মা’ যেসব সিনেমার রেকর্ড ভেঙেছে

বলিউড অভিনেত্রী কাজলের নতুন সিনেমা ‘মা’র ট্রেলারেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। পৌরাণিক কাহিনির উপর নির্মিত এ ভৌতিক সিনেমার মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা।

অজয় দেবগনের সুপারহিট সিনেমা ‘শয়তান’ ইউনিভার্সের নতুন এ ছবি মুক্তির পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে। বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্তবার (২৭ জুন)।

চলচ্চিত্র বিষয়ক বাণিজ্য ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র তথ্য মতে, সপ্তাহ শেষে আয় বেড়েছে সিনেমাটির। প্রথম দিনেই ৪.৬৫ কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করে মা। অন্যদিকে দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার বক্স অফিসে এটি আয় করেছে ৬ কোটি রুপি। তৃতীয় দিনেও আয় বেড়েছে ‘মা’ সিনেমার।

আরেকটি সূত্র বলছে, তৃতীয় দিন রোববার ভারতীয় বক্স অফিসে ‘মা’ আয় করেছে ৬.৭৫ কোটি রুপি। যার ফলে তিন দিনে সিনেমাটির আয় এখন ১৭.৪০ কোটি রুপিতে পৌঁছেছে।

এদিকে বক্স অফিসে ভালো শুরুর পাশাপাশি এ বছর মুক্তি পাওয়া ১২টি সিনেমার রেকর্ড ভেঙেছে কাজলের ‘মা’। মাত্র তিন দিনেই ২০২৫ সালের এ ১২টি সিনেমার লাইফটাইম কালেকশনের রেকর্ড ভেঙে দিয়েছে কাজলের ‘মা’।

এসব সিনেমার মধ্যে রয়েছে ‘লাভিয়াপ্পা’ (৬.৮৫ কোটিরুপি), ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ (৫.৩২ কোটি রুপি), ‘ব্যাডঅ্যাস রবিকুমার’ (৮.৩৮ কোটি রুপি), ‘চিড়িয়া’ (৮ লাখ রুপি), ‘দ্য ভুতানি’ (৯.৫৭ কোটি রুপি), ‘কেশরী বীর’ (১.৫৩ কোটি রুপি), ‘শিভারিং’ (১.৫ কোটি রুপি), ‘ফুলে’ (৬.৮৫ কোটি রুপি), ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ (১০.৩৫ কোটি রুপি), ‘ফাতেহ’ (১৩.৩৫ কোটি রুপি) এবং ‘ক্রেজি’ (১২.৭২ কোটি রুপি)।

কাজলের ‘মা’ সিমেমাটি নির্মাণ করেছেন বিশাল ফুরিয়া। এ নির্মাতা এর আগে ‘ছোড়ি’ এবং ‘ছোড়ি ২’র মতো সিনেমা তৈরি করে আলোচনায় এসেছেন। ‘মা’ সিনেমাটিতে কাজল ছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণিত রায়। এতে কাজলের অভিনয় সবাই প্রশংসা করছেন।

সিনেমাটিতে মা অম্বিকার ভূমিকায় অভিনয় করছেন কাজল। মেয়েকে অশুভ আত্মার হাত থেকে বাঁচাতে নিজের জীবনের পরোয়াও করে না কাজল। এতে মুখোমুখি হতে হয় অপশক্তির। শ্বাসরুদ্ধকর গল্পের সিনেমাটি কাজলের ক্যারিয়ারের অন্যতম আলোচিত কাজ হয়েছে বলে চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!