বক্স অফিস কাঁপাচ্ছেন ব্র্যাড পিট

অনেকদিন পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়ে চমক দেখাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট। তার অভিনীত রেসিং ঘরানার নতুন সিনেমা ‘এফ১’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি আয় করেছে ১৪৪ মিলিয়ন মার্কিন ডলার। তার মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৮৮.৪ মিলিয়ন ডলার।

পরিচালক জোসেফ কোসিনস্কি পরিচালিত ও প্রযোজক জেরি ব্রাকহেইমার এবং ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিলটনের সহ-প্রযোজনায় নির্মিত ছবিটির গল্প ঘুরে বেড়ায় এক অবসরপ্রাপ্ত রেসিং চালককে ঘিরে। যিনি নতুন এক তরুণ চালককে প্রশিক্ষণ দিতে ফিরে আসেন ট্র্যাকে। ছবিতে তরুণ চালকের চরিত্রে অভিনয় করেছেন ড্যামসন ইদ্রিস। আর অবসরপ্রাপ্ত রেসিং চালক চরিত্রে দেখা যাবে ব্র্যাড পিটকে।

যুক্তরাষ্ট্র ও কানাডা বাদে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি আয় হয়েছে যুক্তরাজ্য। সেখানে ৯.২ মিলিয়ন ডলার আয় করেছেন সিনেমাটি। এছাড়া চীনে ৯ মিলিয়ন ও মেক্সিকোতে ৬.৭ মিলিয়ন ডলার ঘরে তুলেছে ছবিটি।

‘এফ১’ সিনেমাটি অ্যাপল কোম্পানির জন্য একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। অতীতে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘ন্যাপোলিয়ন’ কিংবা ‘আর্গাইল’-এর মতো সিনেমাগুলো বক্স অফিসে আশানুরূপ ফল না পেলেও এই সিনেমা ইতিমধ্যেই তাদের সবচেয়ে সফল চলচ্চিত্র হতে চলেছে। যদিও নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৫০ মিলিয়ন ডলার, তবুও ইতিবাচক পর্যালোচনা ও দর্শকদের প্রশংসায় ছবিটি আরও ভালো আয় করতে পারবে বলে ধারণা বিশ্লেষকদের।

ছবিটির চিত্রগ্রহণে ব্যবহৃত হয়েছে আইম্যাক্স ক্যামেরা, যার মাধ্যমে উচ্চগতির রেসিং দৃশ্যগুলো দর্শকদের আরও বাস্তবসম্মত অভিজ্ঞতা দিয়েছে।

অ্যাপলের বিশ্বব্যাপী ভিডিও বিভাগের প্রধান জ্যাক ভ্যান অ্যামবার্গ বলেন, ‘উদ্দীপনাময় রেসিংয়ের সঙ্গে মানবিক গল্পের দারুণ মিশেল এ ছবিতে দর্শকদের মুগ্ধ করেছে। এটি এক অনন্য চলচ্চিত্র অভিজ্ঞতা।’

ব্র্যাড পিটের এই সিনেমা বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নিয়েছে। আর বক্স অফিস বলছে ছবিটির সাফল্যের যাত্রা দীর্ঘ হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!