পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলম হত্যার দ্রুত বিচার দাবি 

গত ১৩ জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে নিহত পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলম হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন দেশটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা।  

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টায় পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিউনিটির নেতারা হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং প্রবাসীদের পূর্ণনিরাপত্তার দাবিতে স্মারকলিপি দেন।

শান্তিপূর্ণ মানববন্ধনে আগত প্রবাসীরা বলেন, আমরা পর্তুগালের সব আইন কানুনকে শ্রদ্ধা এবং সম্মান করি। আমরা অভিবাসী আমরা আমাদের প্রাপ্য সম্মান চাই। ব্যবসা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা চাই। আশা করি সরকার হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করবে।

প্রবাসীরা আরও বলেন, আমরা এদেশে কাজ করে খাই, আমরা প্রতি মাসে সোশ্যাল কন্ট্রিবিউট করি সুতরাং আমাদের জান মালের নিরাপত্তা দিতে হবে এবং চাই। গত ১৩ জুন মাহবুবুল আলমকে স্ত্রী সন্তানের সামনে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমরা চাই এমন দৃশ্য যেন আর কোনোদিন দেখতে না হয়।

মানববন্ধনে পর্তুগালের সব সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনগুলোর নেতারা দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!