সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চায় প্রবাসী বাংলাদেশিরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শুধু ভোট দেয়া নয়, পার্লামেন্টে গিয়ে দেশ গঠনে অবদান রাখতে চান প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করে নির্বাচনের সুযোগ করে দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান তাদের।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। অন্তর্বর্তী সরকার এরইমধ্যে প্রবাসীদের ভোট দেয়ার পদ্ধতি চূড়ান্ত করতে কাজ শুরু করেছে।

সরকার ও নির্বাচন কমিশনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা। তবে কেবল ভোট দেয়া নিশ্চিত নয়, জাতীয় সংসদে প্রবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি রাখার দাবিও তাদের।

আরব আমিরাতের কমিউনিটি নেতা মাহে আলম বলেন, সংস্কার কমিশন এরইমধ্যে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি তুলে ধরেছে। সরকারও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কাজ করছে। যতগুলো দল বাংলাদেশে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, সব দল থেকে যদি প্রবাসীদের আনুপাতিক হারে অংশগ্রহণ নিশ্চিত করে, তাতে প্রবাসী প্রতিনিধিত্ব যেকোনোভাবেই হোক সংসদে পৌঁছে যাবে।

রাজনৈতিক কর্মী শামশুন নাহার স্বপ্না বলেন, সংসদে আমাদের কোনো প্রতিনিধি থাকে না। যদি সংসদে এরকম প্রতিনিধি থাকে তাহলে আমাদের সাধারণ প্রবাসীদের মানুষের দরজায় যেতে হবে না। আমাদের পক্ষে সংসদে কথা বলতে পারবে।

পোস্টাল ব্যালটের মাধ্যমে আগে থেকেই প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ থাকলেও এতদিন কোন নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ফলে রেমিট্যান্স পাঠিয়ে দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও দেশ পরিচালনায় সরাসরি অবদান রাখতে পারেন নি প্রবাসীরা। তবে ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করলে প্রবাসীরা তাদের দাবি আদায়ে সচেষ্ট হয়ে উঠেছেন।

আসন্ন নির্বাচন নিয়ে আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা আকাশচুম্বী। সৌদি, আমিরাত, কুয়েত, কাতার, মালেশিয়ার মতো দেশে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করে নির্বাচনের সুযোগ করে দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!