বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান

বাড়িতে অজ্ঞাত পরিচয়ের লোকের আগমন, বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার হুমকি- সবমিলিয়ে ক্রমশ বাড়ছে সালমান খানের প্রাণনাশের আশঙ্কা। এরই মাঝে নিরাপত্তায় আর জোর দিচ্ছেন বলিউড ভাইজান।

তারই ধারাবাহিকতায় সাড়ে ৩ কোটি ৪০ লাখ টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন এই সুপারস্টার। নিরাপত্তার স্বার্থেই এমন বিলাসবহুল গাড়ি কিনেছেন বলেই মনে করা হচ্ছে। এছাড়া একাধিক বুলেটপ্রুফ গাড়ি রয়েছে তার।

বলে রাখা ভালো, ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানে একটি সিনেমার শুটিং করতে গিয়েছিলেন সালমান খান। তার সঙ্গে ছিলেন সোনালি বেন্দ্রে, সাইফ আলি খান ও টাবু। সেই সময় বলিউডের ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। আর তারপর থেকে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান।

গেল কয়েক বছর ধরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন এই অভিনেতা। গত বছর ১৪ এপ্রিল দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইকে চড়ে এসে বান্দ্রার ফ্ল্যাটের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। যদিও পরে সামাজিকমাধ্যমে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে এই ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়। এরপর গত বছরের নভেম্বরে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পান অভিনেতা। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা রুজু হয়।

সালমানের নিরাপত্তায় বাড়ি ওয়াই প্লাস ক্যাটেগরির করে দেওয়া হয়। প্রাণনাশের লাগাতার হুমকির মাঝে সালমানের বান্দ্রার বাড়িও সংস্কার করা হয়।

সূত্রের খবর, বর্তমানে উচ্চ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয়। তার ঘরের প্রতিটি জানালা বুলেটপ্রুফ করা হয়েছে। ঘরের আনাচে কানাচে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হয়। তা সত্ত্বেও একের পর এক হুমকি স্বাভাবিকভাবেই মুম্বাই পুলিশের চিন্তা বাড়াচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!