মেসি-রোনালদো-এমবাপের রেকর্ড ভেঙে দুর্দান্ত মাইলফলকে হালান্ড

ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন আরলিং হালান্ড। দুর্দান্ত এই মাইলফলক ছোঁয়ার পথে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ ‘জি’ এর শ্রেষ্ঠত্ব প্রমাণের ম্যাচে জুভেন্টাসকে ৫-২ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। এই ম্যাচেই ক্যারিয়ারের ৩০০তম গোলটি করেন হালান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে।

২৪ বছর বয়সী হালান্ড বেঞ্চে থেকে ম্যাচ শুরু করেন। পেপ গার্দিওলা তাকে শুরুতে মাঠে নামাননি। দ্বিতীয়ার্ধে মিসরীয় তারকা ওমর মারমুশের বদলি হিসেবে হালান্ডকে মাঠে নামান গার্দিওলা।

বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই স্ট্রাইকার মাঠে নামার মাত্র ৭ মিনিটের মধ্যেই গোল করেন। কাছ থেকে জুভেন্টাসের জালে বল ঠেলে দেন তিনি।

এই গোলে ম্যানসিটি ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। এটি ছিল সিটির হয়ে হালান্ডের ১২৩তম গোল। সব মিলিয়ে মোল্ডে, আরবি সালজবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি এবং নরওয়ে জাতীয় দলের হয়ে মোট ৩৭০ ম্যাচে ৩০০ গোল করেন হালান্ড।

এই অসাধারণ মাইলফলক অর্জন করতে অনেক কম ম্যাচ খেলেছেন হালান্ড। যেখানে রোনালদো ৩০০ গোল করতে খেলেছিলেন ৫৫৪টি ম্যাচ, লিওনেল মেসি ৪১৮টি ও কিলিয়ান এমবাপে ৪০৯টি।

ম্যাচ শেষে গার্দিওলা সাংবাদিকদের বলেন, আমি শুধু বলবো, অভিনন্দন। ২৪ বছর বয়সে ৩০০ গোল — এটা অভূতপূর্ব। আমি গোলদাতাদের খুব শ্রদ্ধা করি। আমি আরলিংয়ের জন্য খুব খুশি, তার গোলের জন্য এবং ছোট জায়গায়ও সক্রিয় থাকার জন্য। অসাধারণ পারফরম্যান্স।

৫-২ গোলের জয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ম্যানসিটি। আগামী সোমবার গ্রুপ ‘এইচ’-এর রানার্স আপ আররি সালজবুর্গের মুখোমুখি হবে তারা।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি