এশিয়ান কাপ ফুটসাল বাছাই ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে বাংলাদেশ

প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ে খেলবে বাংলাদেশ। আগামী বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাই হবে এ বছর সেপ্টেম্বরে। বৃহস্পতিবার হয়েছে বাছাইয়ের গ্রুপিং। বাংলাদেশ পড়েছে ‘জি’ গ্রুপে। ফুটসালে বাংলাদেশের অভিষেক আসরেই খেলতে হবে ইরানের বিপক্ষে। ইরান এশিয়ান ফুটসালে ১৩ বার চ্যাম্পিয়ন।

অন্য দুই প্রতিপক্ষের একটি আরব আমিরাত ও অন্যটি গ্রুপের আয়োজক মালয়েশিয়া। এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নিচ্ছে ৩১টি দেশ। ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে দেশগুলো। ৮ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৭ রানার্সআপ উঠবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বের আয়োজক ইন্দোনেশিয়া খেলবে সরাসরি।

১৯৯৯ সাল থেকে হয়ে আসছে এই প্রতিযোগিতা। প্রথম আসরের চ্যাম্পিয়ন ইরান সর্বশেষ আসরেও সেরা হয়েছিল। মোট ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ১৭ বার হওয়া এই টুর্নামেন্টে বাকি চারবার চ্যাম্পিয়ন জাপান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও ভুটান খেলছে না। ভারত পড়েছে ‘এ’ গ্রুপে, পাকিস্তান ‘ডি’ গ্রুপে এবং মালদ্বীপ ‘এইচ’ গ্রুপে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!