ফেনী সীমান্তে আরও ৪ জনকে পুশইন

ফেনী সীমান্তে আরও চার বাংলাদেশিকে পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় এলাকা দিয়ে একই পরিবারের এই ৪ জনকে পুশইন করা হয়।

তাদের বিজিবি টহল দল হেফাজতে নিয়ে থানায় হস্তান্তর করেছে।

তারা হলেন: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব মাইজভান্ডার গ্রামের মোহাম্মদ তোহিদুল আলম, তার স্ত্রী হাজেরা খাতুন, ছেলে মো. শোয়েব ও মেয়ে মোছাম্মৎ শবনম।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরে বিজিবির সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তোহিদুল আলম জানান, ১৯৭৯ সালে স্ত্রীকে নিয়ে কাজের খোঁজে ভারতে যান তিনি। সেখানে তাদের ছেলে ও মেয়ের জন্ম হয়, দীর্ঘদিন তারা সেখানেই বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে মুম্বাই থেকে আগরতলায় পাঠায়। পরে ত্রিপুরা সীমান্ত হয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।

এ বিষয়ে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘৪ বাংলাদেশিকে বিএসএফের পুশইনের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, ৪ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের চট্টগ্রামের গ্রামের বাড়িতে স্বজনদের খবর দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

এরআগে, গত ২ মাসে ৪ দফায় ৬৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!