বিটিএস তারকার বিশাল অনুদান, ভক্তরাও দিলেন ২০ কোটি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও বিটিএস ব্যান্ডের সদস্য সুগা। তার মূল নাম মিন ইউনগি। তিনি সেভেরান্স হাসপাতালে অটিজমে আক্রান্ত শিশুদের জন্য একটি বিশেষ চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠায় ৫০ কোটি কোরিয়ান ওন অনুদান দিয়েছেন। খবরটি প্রকাশের পরপরই সাধারণ মানুষ এবং অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় এই অনুদানে অংশগ্রহণের বিষয়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুদান ঘোষণার মাত্র এক দিনের মধ্যে মিন ইউনগি ট্রিটমেন্ট সেন্টারের জন্য জনসাধারণ ২০ কোটি ওনেরও বেশি অনুদান দিয়েছেন। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকারও বেশি।

সুগার অনুদানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক ফোনকল ও ইমেইল পেতে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। বহু মানুষ, বিশেষ করে বিটিএস অনুরাগী আর্মিরা অনুদানে অংশ নিতে উদগ্রীব হয়ে ওঠেন। ২৩ জুন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সরকারি অনুদান পেজে মিন ইউনগি ট্রিটমেন্ট সেন্টারের জন্য একটি আলাদা বিভাগ যুক্ত করে। মাত্র ছয় ঘণ্টা ত্রিশ মিনিটের মধ্যেই অনুদান ছাড়িয়ে যায় ১০ কোটি ওন। পরদিন সকাল ৯টা নাগাদ তা পৌঁছায় ২০ কোটি ওনেরও বেশি।

অনেক ভক্ত সামাজিক মাধ্যমে অনুদানপ্রক্রিয়া বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেন। সঙ্গে যুক্ত করে দেন হাসপাতালের লিংক। এর ফলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই মহৎ উদ্যোগটি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মিন ইউনগি ট্রিটমেন্ট সেন্টারকে এখন থেকে স্থায়ী অনুদান তালিকায় রাখা হবে যাতে ভবিষ্যতেও যে কেউ সহজে অনুদান দিতে পারে।

২৩ জুন হাসপাতালের মূল ক্যাম্পাসে অবস্থিত জেজুংওয়ান ভবনে নতুন এই চিকিৎসাকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কেন্দ্রটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে (এএসডি) আক্রান্ত শিশুদের সঠিক নির্ণয়, প্রাথমিক হস্তক্ষেপ এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!