আল নাসরে সাবেক সতীর্থকে পাচ্ছেন রোনালদো!

ফুটবলের একটি মৌসুম শেষ হলো। আরেকটি মৌসুম শুরুর আগে চলছে প্রতিটি দলের পূনর্গঠনের পালা। ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা- প্রায় সব জায়গাতেই একই পরিস্থিতি। জমজমাট ফুটবলারদের দলবদলের বাজার। কাউকে অন্য দল থেকে রেকর্ড দামে কিনে আনা হচ্ছে, আবার কাউকে অফ ফর্মসহ নানা জটিলতার কারণে বিক্রি করে দেয়া হচ্ছে। আবার চলছে ফিফা ক্লাব বিশ্বকাপও।

এমন পরিস্থিতিতে নতুন সতীর্থকে পাওয়ার কথা শোনা যাচ্ছে রোনালদোর। সেই নতুন সতীর্থ আবার রোনালদোর পুরনো সতীর্থ। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রিয়াল মাদ্রিদ এবং ম্যানইউতে খেলেছেন।

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ফুটবলের দলবদলের বাজারে এখন বড় গুঞ্জন ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে। ম্যানইউর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটি চাচ্ছে, সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড পারিশ্রমিকের বোঝা তাদের ঘাড় থেকে নামিয়ে আনতে।

কারণ, ২০২২ সালে রিয়াল থেকে ম্যানইউতে যোগ দেয়ার পর ফর্ম নিয়ে বেশ সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। এ কারণে ম্যানইউও চাচ্ছে তাকে ছেড়ে দিতে। তবে, সম্প্রতি কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ডাক পেয়ে কিছুটা উজ্জীবিত ক্যাসেমিরো। ফলে কিছুটা হলেও বাজার দর বেড়েছে তার।

অন্যদিকে সৌদি ক্লাব আল নাসর পেতে চায় ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ইএসপিএন জানিয়েছে, আল নাসর অনেকটাই এগিয়ে গেছে ক্যাসেমিরোকে নিয়ে ম্যানইউর সঙ্গে চুক্তি করতে। তেমনটা হলে আল নাসরেই আবার রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন ক্যাসেমিরো।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি