‘শক্তিমান’ হচ্ছেন না আল্লু, রণবীরেও খুশি নন মুকেশ খান্না

মুকেশ খান্না অভিনীত টিভি ধারাবাহিক ‘শক্তিমান’ ছিল শিশুদের ভীষণ প্রিয় অনুষ্ঠান। অনেক বছর ধরে ‘শক্তিমান’ ও ‘গঙ্গাধর’র চরিত্রে অভিনয় করে দর্শকদের এ অভিনেতা মুগ্ধতা ছড়িয়েছিলেন। আর এখন সেই ‘শক্তিমান’-এর ওপর একটি সিনেমা নির্মিত হচ্ছে। এ সিনেমায় শক্তিমানের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং।

কিন্তু সম্প্রতি খবর ছড়িয়ে পড়েছিল যে, আল্লু অর্জুন এই সিনেমায় শক্তিমানের ভূমিকায় অভিনয় করবেন। ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতার অনুরাগীরা এমন সংবাদে আনন্দিত হয়েছিলেন। তবে নির্মাতা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এটি ভিত্তিহীন খবর। রণবীরই ‘শক্তিমান’ চরিত্রে অভিনয় করবেন।

একটি সংবাদে জানানো হয়েছে, মিন্নাল মুরলীর নির্মাতা এবং মালয়ালাম সিনেমার অভিনেতা বেসিল জোসেফ এ প্রজেক্টটি তৈরি করবেন, এতে বলিউড তারকা রণবীর সিং শক্তিমানের প্রধান চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে আল্লু অর্জুনের নাম হঠাৎ প্রকাশিত হওয়ায়, রণবীরের অনুরাগীরা ভীষণ বিস্মিত হয়েছিল। তবে ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, সিনেমাটি শুধু রণবীরকে নিয়েই তৈরি হবে।

বলিউড সূত্রে জানা গেছে, ‘শক্তিমান আর কেউ নয়। এটি রণবীর সিংই এবং আর কেউ নয়। কেউ গুজব ছড়াচ্ছে।’ টেলিভিশনে শক্তিমানের চরিত্রে অভিনয় করা অভিনেতা মুকেশ খান্না এরই মধ্যে রণবীর সিংকে নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন। রণবীরের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে ‘শক্তিমানের’ জন্য অনুপযুক্ত মনে করেননি।

মুকেশ খান্না আরও বলেছিলেন, রণবীর নিজেই তাকে অনেকবার অনুরোধ করেছিলেন, যাতে তাকে মনোনয়ন করা হয় শক্তিমানের চরিত্রে। কিন্তু মুকেশ তার কোনো কথাই আমলে নেননি।

রণবীর বর্তমানে তার পরের ছবিগুলো নিয়ে ব্যস্ত। তালিকায় রয়েছে ফারহান আখতারের সঙ্গে ‘ডন ৩’, দক্ষিণী নির্মাতাদের সঙ্গেও কয়েকটি সিনেমায় কাজ করছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!