স্টেডিয়ামে শিরোপা উদযাপনের সময় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩

আলজেরিয়ায় টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করেছে এমসি আলজার। সেই শিরোপা উদযাপনের বাধভাঙা আনন্দ রূপ নিলো বিষাদে।

প্রিয় দলের শিরোপা উদযাপন করার সময় স্টেডিয়ামের উপরের দিকের গ্যালারি স্ট্যান্ড ভেঙে নিচে পড়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন, আহত ৭০-এর বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এই খবর নিশ্চিত করেছে।

এক ফেসবুক পোস্টে আলজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘বেনি মেসুস বিশ্ববিদ্যালয় হাসপাতাল ৩৮ জন আহতকে গ্রহণ করেছে এবং ৩ জন মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।’

এছাড়া, বেন আকনুন হাসপাতালে ২৭ জন এবং বাব এল ওয়েদ হাসপাতালে ১৬ জন আহত ভর্তি হয়েছেন।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এমসি আলজার ক্লাব ইনস্টাগ্রামে এক বিবৃতিতে শোক জানিয়ে লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সমর্থক ইউনেস আমগুজ্জি উপরের গ্যালারি থেকে পড়ে মারা গেছেন।’ তবে ক্লাব এখনও বাকি দুই মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি