দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি নিয়োগকর্তা গ্রেফতার

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী কুয়ালালামপুর থেকে গ্রেফতার ওই বাংলাদেশি নিয়োগকর্তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে কমিশন এখনো তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন একটি আবেদন করার পর ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহানউদ্দিন আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই বাংলাদেশির রিমান্ডের আদেশ জারি করেন।

মঙ্গলবার সিনার হারিয়ান পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশি একটি শ্রমিক গ্রুপকে ইমিগ্রেশনে যথাযথ চেক না করেই মালয়েশিয়া প্রবেশের জন্য অনৈতিক লেনদেন করা হয়েছে।

ইমিগ্রেশনে ঘুস দিয়ে অনৈতিক সুবিধা পেতে ওই বাংলাদেশি মালিক এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে এমএসিসি। এভাবে ঘুস দেওয়ার মানে হলো সুরক্ষা বিষয়গুলো সহজতর করা ও শর্ত পূরণ না করা এবং অভিবাসন আইন ১৯৫৬/৬৩ এর ধারা ১৫৫ এর অধীনে বৈধ পদ্ধতি অনুসরণ না করা বিদেশিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ইন্টেলিজেন্স ডিভিশনের পরিচালক জয়নুল দারুস ওই বাংলাদেশি নিয়োগকর্তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’