৪৭১ রানে অলআউট ভারত, জবাব দিচ্ছে ইংল্যান্ডও

তিনটি সেঞ্চুরি হলো ভারতীয় দলে। তিন তরুণ ব্যাটার ইংলিশ বোলারদের চোখে চোখ রেখে ব্যাট করে গেলেন। জসস্বি জয়সওয়াল এবং শুভমান গিল সেঞ্চুরি করেছিলেন প্রথম দিন। দ্বিতীয় দিন এসে সেঞ্চুরির দেখা পেলেন রিশাভ পান্তও। কিন্তু তিন সেঞ্চুরিতে রান যতটা হওয়ার কথা, ততটা হলো না। ৪৭১ রানে অলআউট হলো ভারত।

লিডসের হেডিংলিতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনেই দৃঢ়তা দেখিয়েছে নতুন অধিনায়ক শুভমান গিলের ভারত। লোকেশ রাহুল ৪২ রান করে আউট হলেও জসস্বি জয়সওয়াল সেঞ্চুরি করে আউট হন। তিনি করেন ১০১ রান।

১২৭ রানে প্রথম দিন অপরাজিত ছিলেন শুভমান গিল। ভারতের রান ছিল ৩ উইকেটে ৩৫৯ রান। ৬৫ রানে উইকেটে ছিলেন রিশাভ পান্ত।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আর মাত্র ২০ রান যোগ করেই, ১৪৭ রানে আউট হয়ে যান ভারত অধিনায়ক। রিশাভ পান্ত নিজের ইনিংসটাকে তিন অংকের ঘর পার করান। তিনি আউট হন ১৩৪ রানে।

অন্য ব্যাটারদের মধ্যে রবিন্দ্র জাদেজা করেন ১১ রান। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। ফলে ১১৩ ওভারে ৪.১৬ রানরেটে রান তুলে ৪৭১ রানে অলআউট হয় ভারত। ৪টি করে উইকেট নেন জর্জ টাং ও বেন স্টোকস।

জবাব দিতে নেমে বেশ ভালো ব্যাটিং করছে ইংল্যান্ডও। ৪ রান করে জ্যাক ক্রাউলি আউট হয়ে গেলেও বেন ডাকেট ও ওলি পোপ মিলে গড়েছেন ১১০ রানের জুটি। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ১ উইকেট হারিয়ে ১১৪। ৫৭ রানে বেন ডাকেট ও ৫৩ রানে ব্যাট করছেন ওলি পোপ।

  • Related Posts

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে…

    Continue reading
    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে ভারতজুড়ে হওয়া বিক্ষোভের পর পরিস্থিতি এখনও শান্ত হয়নি। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা, আটক ও গ্রেফতারের অভিযোগ উঠছে।…

    Continue reading

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী