শাহরুখের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ

বলিউড বাদশাহ শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মন্নত’-এর সংস্কার কাজ চলছে বেশ কয়েক মাস ধরেই। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত মন্নত বাংলো সংস্কারের সময় উপকূলীয় অঞ্চলের নিয়ম মানা হয়নি বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যার জেরে শুক্রবার ভারতের বন অধিদপ্তর ও মুম্বাই পৌরসভার কর্মীরা যৌথভাবে মন্নত পরিদর্শনে যান।

তবে কিং খানের পরিবারের তরফে অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, ‘মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির অনুমতি নিয়েই সংস্কার কাজ শুরু হয়েছে।’

জানা গেছে, ১৯১৪ সালে তৈরি হয় মুম্বাইয়ের অন্যতম হেরিটেজ বিল্ডিং ‘মন্নত’। সেখানেই এখন সপরিবারে বসবাস করেন শাহরুখ-গৌরী। সম্প্রতি মন্নতের সংস্কারের কাজ শুরু করেছেন বলিউডের বাদশা। মন্নতের অ্য়ানেক্স বিল্ডিংয়ের আরও ২টি নতুন তলা বাড়ানো হচ্ছে।

মুম্বাইয়ের পরিবেশকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মন্নত নির্মাণে কোস্টাল রেগুলেশন জোন-এর নিয়ম মানা হয়নি। অভিযোগকারীদের দাবি, অ্যানেক্স বিল্ডিং আরব সাগরের উপকূলের খুব কাছে তৈরি করা হয়েছে, যা উপকূলীয় বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকারক। এ ছাড়াও বাড়িটি সংস্কারের ক্ষেত্রেও মানা হচ্ছে না নিয়ম, এমনটাই অভিযোগ।

আইপিএস অফিসার ওয়াই পি সিং বলেন, ‘হেরিটেজ নিয়ম ভেঙেছেন কিং খান। কারণ মন্নত আটতলা করার কোনো অনুমতি ছিল না। পরিবর্তে ১২টি বিলাসবহুল ফ্ল্যাট তৈরির কথা ছিল। সেই নিয়মও নাকি মানা হয়নি। মুম্বাই পুরসভা কর্তৃপক্ষের সায় না থাকলে এই কাজ করা সম্ভব নয়।’

সেই অভিযোগ খতিয়ে দেখতেই শুক্রবার মুম্বাই পুরসভা এবং বন দপ্তরের কর্মকর্তারা মন্নতে যান। বন দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘বাড়ি সংস্কারের ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তদন্তের রিপোর্টও জমা দেওয়া হবে মুম্বাই পুরসভাতে।’ কর্মকর্তারা এখন কী রিপোর্ট জমা দেন, সেটাই এখন দেখার।

  • Related Posts

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরানের ওপর আরো চাপ সৃষ্টি, সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি এবং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তিসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেছেন ইসরায়েলের…

    Continue reading
    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) চালানো এসব হামলা রাজধানী কিয়েভ থেকে শুরু করে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ পর্যন্ত ছড়িয়ে পড়ে। হামলার প্রেক্ষাপটে প্রতিবেশী…

    Continue reading

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ