দেশ ছাড়লেন নায়িকা মাহিয়া মাহি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে।  বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক থেকে সংবাদমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা।

তবে হঠাৎ এ সফরের উদ্দেশ্য কী—তা স্পষ্ট করেননি মাহি। নিউইয়র্ক পৌঁছে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।”—যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

যাত্রার বিষয় জানতে চাইলে মাহি গণমাধ্যমকে  বলেন, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে আজ এলাম।’

তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, ‘আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব।’ আর ফেসবুকে বিদায় বার্তার কারণ জানতে চাইলে কেবল হেসে এড়িয়ে যান মাহি।

মাহিয়ার ক্যারিয়ার ঘনিষ্ঠভাবে জড়িত ছিল দর্শকদের ভালোবাসার সঙ্গে। ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটলেও দ্রুতই দর্শকমনে জায়গা করে নেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন তার অভিনয়জীবনকে বারবার থমকে দিয়েছে।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। পাঁচ বছরের মাথায় সেই সম্পর্কে ইতি টানেন। এরপর ২০২১ সালে তিনি বিয়ে করেন গাজীপুরের স্থানীয় রাজনীতিবিদ রাকিব সরকারকে। সেই সংসারেও জন্ম নেয় একটি সন্তান—ফারিশ। তবে আড়াই বছর পর সে সম্পর্কও ভেঙে যায়।

চলচ্চিত্রে ফিরে আসার কথা বললেও এখন পর্যন্ত নতুন কোনো কাজ শুরু করেননি মাহি। সর্বশেষ ‘রাজকুমার’ ছবিতে অতিথি চরিত্রে শাকিব খানের মায়ের ভূমিকায় দেখা যায় তাকে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!