মালয়েশিয়ায় গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষ, বাংলাদেশিসহ দুই নির্মাণ শ্রমিক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের তাম্পিনের কাম্পুং বারুর একটি মোড়ে বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একটি মিতসুবিশি এক্সপান্ডার গাড়ি ও একটি হোন্ডা সি১০০ মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই নির্মাণ শ্রমিক নিহত হন। 

মোটরসাইকেল চালক একজন স্থানীয় নাগরিক এবং তার পেছনে বসা তার সহকর্মী একজন বাংলাদেশি। নিহতদের পরিচয় জানানো হয়নি। শুধুমাত্র বয়স যথাক্রমে ৩২ ও ২০ বছর বলে জানানো হয়েছে। 

তামপিন পুলিশের প্রধান আমিরুদ্দিন সারিম্যান জানান, গাড়িচালক মোড়ের ট্র্যাফিক লাইটে সবুজ আলো দেখে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল ডানদিক থেকে এসে গাড়ির সামনের অংশে সজোরে ধাক্কা খায়। 

এতে মোটরসাইকেলের পেছনে বসা বাংলাদেশি ঘটনাস্থলেই মারা যান। চালককে তামপিন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গাড়িচালক বুকে সামান্য আঘাত পেয়েছেন এবং তামপিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। 

মোটরসাইকেল চালক ও বাংলাদেশি আরোহীর মরদেহ ময়নাতদন্তের জন্য তামপিন হাসপাতালের ফরেনসিক ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্ত করা হচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!