সিনেমার শুটিং সেটে ভয়াবহ আগুন

সিনেমার শুটিং শেষ হওয়ার পর পুরো টিমের সঙ্গে আনন্দ ফুর্তিতে মেতেছিলেন দক্ষিণী সিনেমার নায়ক হর্ষবর্ধন রানে। র‍্যাপ আপ পার্টিতে যখন সবাই আনন্দে মেতে আছেন, তখনই ঘটে যায় এ অঘটন।

শুটিংয়ের হিলিয়াম গ্যাস ভরা বেলুন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়ে পুরো ইউনিট। শোনা যাচ্ছে, অভিনেতার নতুন সিনেমা ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’র শুটিং চলছিল। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হর্ষবর্ধন রানে ও সোনম বাজোয়া। সেই সিনেমারই শুটিং শেষে ফ্লোরে ছোটখাটো একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই নাকি ফায়ার ক্র্যাকার ও হিলিয়াম গ্যাস ভরা বেলুন একসঙ্গে ফেটেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড।

ভারতীয় একটি গণমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, ‘আমরা আনন্দ উদযাপনে মেতেছিলাম। আমাদের প্রত্যেকের জন্যই এটা খুব খুশির একটা মুহূর্ত ছিল। আসলে আমরা টানা পাঁচ দিন শুটিং করেছিলাম তাই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ আয়োজন কর হয়। সবাই শুটিং শেষে আমরা একত্রিত হয়েছিলাম। কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমরা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। এটা আমাদের প্রত্যেকের জন্যই একটা বড় শিক্ষা।’

অভিনেতা আরও বলেছেন, ‘আমাদের প্রথমে প্ল্যান ছিল যে, আমরা ওই হিলিয়াম বেলুনগুলো হাতে নিয়েই কেক কাটবো। তারপর সেগুলো আকাশে উড়িয়ে দেব। কিন্তু শেষমুহূর্তে আমিই এ পরিকল্পনা পরিবর্তন করি। আমি বলি আমরা আগে কেক কেটে নিই তারপর বেলুনগুলো ওড়াবো। এবং স্রষ্টার কৃপায় আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তা না করে যদি আমরা হাতে বেলুন নিয়েই কেক কাটতে শুরু করতাম আর আগুন ধরে যেত তাহলে যে কী হত সেটাই ভাবছি আর স্রষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি।’

অভিনেতার সিনেমার শুটিং ফ্লোরের এই দুর্ঘটনার খবরে বিচলিত তার অনুরাগীরা। হর্ষবর্ধন জানিয়েছেন, সোনমের ম্যানেজারের কপালে কিছুটা আঘাত লাগলেও টিমের বাকি সবাই সুস্থ আছেন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প