নিশাঙ্কার ডাবল আটকালেও তৃতীয় দিন শেষে অস্বস্তিতে বাংলাদেশ

পাথুম নিশাঙ্কাকে ডাবল সেঞ্চুরি করতে দিলেন না হাসান মাহমুদ। মাত্র ১৩ রানের জন্য ম্যাজিক ফিগার থেকে দূরে রইলেন এই ব্যাটার। তারপরও গল টেস্টে তৃতীয় দিন শেষে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৯৫ রানের জবাবে ৪ উইকেটে ৩৬৮ রান তুলেছে শ্রীলঙ্কা। এখন তারা পিছিয়ে মাত্র ১২৭ রানে। হাতে আছে ৬ উইকেট। কামিন্দু মেন্ডিস ৩৭ আর ধনঞ্জয়া ডি সিলভা ১৭ রানে অপরাজিত আছেন।

আজ বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। এদিন সফরকারীরা টিকেছে মাত্র ৩.৪ ওভার, যোগ করে মাত্র ৬ রান।

ইনিংসের ১৫৪তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে নাহিদ রানা (৮ বলে ০) উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস (৪৯৫ রানে)। অপরপ্রান্তে ১৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।

বাংলাদেশের ৪৯৫ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে শ্রীলঙ্কা। দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে বিরতি দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।

প্রথম উইকেটে ৪৭ রানের জুটি করেন দুই লঙ্কান ওপেনার। অবশেষে সেই জুটি ভাঙেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ১৩তম ওভারে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার।

ওভারের প্রথম বলে উদারাকে ফিরতি ক্যাচ বানান তাইজুল। ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরত যান লঙ্কান ওপেনার। দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

তবে দ্বিতীয় উইকেটে আবারও জুটি গড়ে ফেলে শ্রীলঙ্কা। এই উইকেটে ১৫৭ রানের জুটি করেন পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। অবশেষে লঙ্কানদের দেড়শতাধিক রানের জুটিটি ভাঙেন নাঈম হাসান।

লঙ্কানদের ইনিংসের ৫২তম ওভারে ডানহাতি স্পিনার নাঈমের বলে লেগ স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ হন চান্দিমাল। ১১৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। দলীয় ২০৪ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর সেট হয়ে আউট হয়েছেন শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তাকে দুর্দান্ত এক ঘূর্ণি ডেলিভারিতে পরাস্ত করেন পার্টটাইম স্পিনার মুমিনুল হক। মুমিনুলের বাঁক খাওয়া ডেলিভারি ডিফেন্ড করতে চেয়েছিলেন ম্যাথিউজ (৩৯), বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। ভাঙে ৮৯ রানের জুটি।

পাথুম নিশাঙ্কা ডাবল সেঞ্চুরির অনেকটা কাছে চলে এসেছিলেন। ইনিংসের ৮৫তম ওভারে নতুন বল নেয় বাংলাদেশ। ওই ওভারেই দারুণ এক ডেলিভারিতে নিশাঙ্কাকে বোল্ড করেন হাসান মাহমুদ। ২৫৬ বলে ১৮৭ রানের ইনিংসে ২৩টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান নিশাঙ্কা। দলীয় ৩৩১ রানে চতুর্থ উইকেট খোয়ায় স্বাগতিকরা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!