১২৮ কোটি টাকা জলে

বলিউড তারকা সালমান খানের মন্দা কাটছে না। এমনকি তার সঙ্গে সম্পৃক্ত যারা, তারাও বিরাট ক্ষতির মুখে পড়তে শুরু করেছেন। সালমানের জন্য সিনেমা বানিয়ে এবার বিপদে পড়লেন প্রযোজক। জলে গেল তার ১২৮ কোটি টাকা।

গত বছরের থেকেও যেন বেশি আতঙ্কে কাটছে সালমান খানের দিন। চিরশত্রু লরেন্স বিষ্ণোই প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছিলো। এরই মধ্যে তার বাড়িতে গুলির ঘটনাও ঘটিয়েছে তার লোকেরা। এসব কারণে বেশ নিরাপত্তার মধ্যেদিয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করতে হয় সালমানকে। ঈদুল আজহায় সেই সিনেমা মুক্তি পেয়েছে। দুঃখের বিষয় হচ্ছে, এরই মধ্যে ছবিটি ফাঁস হয়ে গেছে।

নিরাপত্তাহীনতা নিয়ে ‘সিকান্দার’ ছবির শুটিং করেছিলেন সালমান খান। সিনেমাটি নিয়ে সালমান অনুরাগীদের উত্তেজনাও ছিল ব্যাপক। কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার পর প্রত্যাশিত সাফল্য পাননি সালমান। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। এর মধ্যেই নির্মাতা জানালেন, ৯১ কোটি রুপি ক্ষতি হয়েছে তাদের, যা বাংলাদেশি মুদ্রায় ১২৮ কোটি টাকার বেশি। ক্ষতির মূল কারণ পাইরেসি।

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ‘সিকান্দার’। পাইরেসিজনিত ক্ষতির কারণে ৯১ কোটি রুপি ক্ষতিপূরণের আবেদন করতে যাচ্ছেন সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদ্দৌলা। মুম্বাইয়ের গণমাধ্যম জানিয়েছে, ছবি ফাঁস হয়ে যাওয়ার প্রভাব পড়েছে বক্স অফিস সংগ্রহে।

জানা গেছে, ভারতের কয়েক জায়গার প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সিকান্দার। পাইরেটেড ওই সংস্করণে এমন কিছু দৃশ্য ছিল, যেগুলো আসলে সম্পাদনার সময় ছেঁটে ফেলা হয়েছিল। এ আর মুরুগোদাস নির্মিত এ সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, শরমন জোশি প্রমুখ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!