মালয়েশিয়ার নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাত ক্রমেই জটিল দিকে যাচ্ছে। পাল্টাপাল্টি হামলায় বিধ্বংসী সংঘাতে মেতেছে দু-পক্ষই। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মালয়েশিয়া।

মঙ্গলবার (১৭ জুন) জারি করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং যে কোনো মুহূর্তে তা খারাপের দিকে মোড় নিতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত অবনতিশীল পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত সব মালয়েশীয় নাগরিককে যে কোনো উপায়ে অবিলম্বে দেশটি ত্যাগ করার জন্য জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে।

তেহরানে মালয়েশিয়ার দূতাবাসের সঙ্গে নিবন্ধিত সব মালয়েশীয় নাগরিক নিরাপদে আছেন এবং তাদের দ্রুত দেশ ত্যাগের পরামর্শ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, দূতাবাস তাদের প্রস্থানের জন্য প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা অব্যাহত রাখবে। মালয়েশীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানানো হয়েছে।

এ ছাড়া জরুরি যোগাযোগের জন্য ইরানে অবস্থানরত মালয়েশীয় নাগরিকরা জরুরি প্রয়োজনে তেহরানের মালয়েশীয় দূতাবাসে যোগাযোগ করারও জন্য বলা হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!