অভিনেত্রী সানা মকবুল লিভার সিরোসিসে আক্রান্ত

ভারতের টিভি সিরিয়াল ও তেলেগু সিনেমার অভিনেত্রী সানা মকবুল খানের শরীরে ধরা পড়েছে অটোইমিউন হেপাটাইটিস। অভিনেত্রীর শারীরিক জটিলতা এখন লিভার সিরোসিসে রূপ নিয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা মকবুল জানান, ‘আমি কিছুদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। আমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আমার লিভারকেই আক্রমণ করছে। ফলে বর্তমানে আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।’

৩১ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ইমিউনোথেরাপি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি শক্ত থাকার চেষ্টা করছি। একদিন পর পর চিকিৎসা নিচ্ছি। এটি খুব কঠিন ও ক্লান্তিকর হলেও আমি হাল ছাড়তে চাই না।’

লিভার প্রতিস্থাপন করতে চান না জানিয়ে সানা বলেন, ‘চিকিৎসক এবং আমি ট্রান্সপ্ল্যান্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আশাবাদী যে, বড় কোনো অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হতে পারব। যদিও এটা সহজ নয়, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, এই রোগনির্ণয়টা মানসিক, শারীরিক ও আর্থিকভাবে কতটা কঠিন, সে কথাও অকপটে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘নিজেকেই নিজে চালিয়ে নিতে হয়, সবদিক থেকেই—সেটাই সবচেয়ে কঠিন। কিন্তু আমি নিজেকে প্রতিদিন বলি, এ তো একেকটা পর্বমাত্র। এখন একটু বাড়তি সতর্ক থাকতে হবে। জীবন আগের মতো নেই, কিন্তু আমি পুরো জীবন বাঁচতে চাই। আমি জানি, আমি আরও শক্তভাবে ঘুরে দাঁড়াব। কারণ, আমি লড়াকু।’

  • Related Posts

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading
    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এক জীবনে অনেক গুরুর কাছ থেকে নিয়েছেন নানামুখী শিক্ষা। তার অভিনয়েরও গুরু আছেন। তিনি হলেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ। তার প্রতি গভীর শ্রদ্ধা…

    Continue reading

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু