মালয়েশিয়ায় কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে, বাংলাদেশি চালক গুরুতর আহত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কার নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা দিয়ে সেতুর নিচে পড়ে এক বাংলাদেশি চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে বাতু মুদা এলাকা থেকে ছেড়ে আসেন ওই চালক। এ দুর্ঘটনায় একজন পথচারীও নিখোঁজ রয়েছেন।

কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, জালান ইপোহ থেকে বুলতান কেপং অভিমুখে যাচ্ছিল গাড়িটি। হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক ভিয়েতনামি নারী চালকের গাড়িকে ধাক্কা দেয়, এরপর একজন পথচারীকে আঘাত করে। ধাক্কায় পথচারী সেতুর নিচে ছিটকে পড়েন।

গাড়িটি পরে নিচে পড়ে একটি কংক্রিট পাইপের ফাটলে আটকে যায়। এতে বাংলাদেশি চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিখোঁজ পথচারীর পায়ের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি।

সেন্তুল, জিনজাং ও হ্যাং তুয়াহ ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, বাংলাদেশি চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪২(১) ধারায় মামলা নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি তার নিজের নয়; বন্ধু থেকে ধার নেয়া ছিল।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!