একসঙ্গে শাকিব-জোভান, কী জানালেন অভিনেতা?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের একটি ছবি। ছবিটি ছড়িয়ে পড়ার পরই নতুন জল্পনা বুনছেন নেটিজেনরা।

শুক্রবার (১৩ জুন) ফেসবুকে শাকিব খানের সঙ্গে তোলা নিজের একটি ছবি আপলোড করেন জোভান। এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা।

বেশিরভাগ নেটিজেন বলছেন, অভিনেত্রী সাবিলা নূরের মতো ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম লেখাতে চলেছেন জোভান। অনেকে আবার প্রিয় অভিনেতাকে জানাতে শুরু করেছেন নতুন পথ চলার শুভ কামনা, অভিনন্দনও।

ছবি প্রসঙ্গে জানতে চাইলে সংবাদ মাধ্যমে জোভান বলেন,

একটি অনুষ্ঠানে হঠাৎ করেই শাকিব খানের সঙ্গে দেখা হয়ে যায়। সেখানে সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ আরও অনেকেই ছিলেন। মুহূর্তটা ধরে রাখতে শাকিব ভাইয়ের সঙ্গে ছবিটা তুলি।

জোভান আরও বলেন,

ছবিটি আপলোড করার পর অনেকে মনে করছেন বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছি। বিষয়টা এমন নয়। আপাতত সিনেমায় কাজ করার কোনো পরিকল্পনা নেই। কারণ সিনেমা অনেক বড় বিষয়। নিজেকে আরও তৈরি করা প্রয়োজন। তারপর সিনেমা নিয়ে ভাববো।

শাকিব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিনেতা বলেন,

শাকিব ভাইয়ের সঙ্গে এটাই আমার জীবনে প্রথম দেখা। ভালো লেগেছে তার সঙ্গে আলাপ হয়ে। যতটুকু কথা হয়েছে, বুঝেছি মানুষ হিসেবে তিনি নম্র,ভদ্র এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী।

বর্তমানে ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ দাঁপিয়ে বেড়াচ্ছেন শাকিব খান। অন্যদিকে ছোট পর্দায় ‘আশিকি’ নাটকে অভিনয় করে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছেন ফারহান আহমেদ জোভান।  

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী