স্টার্ক দৃঢ়তায় ২০৭ অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৮২

লর্ডসে বোলারদের রাজত্ব প্রথম দিন থেকে। সেই বোলিং রাজত্বে ব্যাট হাতে এক বোলার প্রতিপক্ষের বোলারদের শাসন করবেন, তা যেন অবিশ্বাস্য এক ঘটনা। লন্ডনের বিখ্যাত লর্ডস গ্রাউন্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেখানে প্রতিষ্ঠিত ব্যাটাররা খেই হারাচ্ছিল বোলারদের সামনে, সেখানে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক বুক চিতিয়ে ব্যাটিং করে গেলেন। প্রোটিয়া বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে খেললেন ৫৮ রানের অনবদ্য ইনিংস।

৭৩ রানে ৭ উইকেপ পড়ে যাওয়ার পর যখন অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১০০ রানও করতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল, তখন মিচেল স্টার্ক প্রথমে অ্যালেক্স ক্যারে এবং পরে জস হ্যাজলউডকে নিয়ে একা লড়াই করে গেলেন। শেষ পর্যন্ত তার দৃঢ়তায় অস্ট্রেলিয়ার স্কোর পার হলো ২০০।

১৩৬ বল মোকাবেলা করে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে হ্যাজলউড আউট হয়ে যাওয়ায় ২০৭ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আজ তৃতীয় দিন। প্রথম দু’দিনে সমান ১৪টি করে ২৮ উইকেট পড়েছে দুই দলের। দু’দলের পেসাররাই রাজত্ব করে যাচ্ছিলেন লর্ডসের উইকেটে। কাগিসো রাবাদার ৯ (৫+৪) উইকেট, প্যাট কামিন্সের এক ইনিংসেই ৬ উইকেট সেটা প্রমান করে।

দ্বিতীয় দিনের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দেয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও পড়েছিল মহা বিপদে। একের পর এক উইকেট হারাতে হারাতে তারা ৭৩ রানে হারায় ৭ উইকেট। এরপর অ্যালেক্স ক্যারে এবং স্টার্কের দৃঢ়তায় দ্বিতীয় দিন শেষ করে ৮ উইকেটে ১৩৪ রানে।

তৃতীয় দিন এই ১৩৪ রান থেকে অস্ট্রেলিয়া খুব বেশি দূর যেতে পারবে না, এটা ছিল অনেকেরই ধারণা। সেই ধারণাকে সত্য প্রমাণ করতে তৃতীয় দিনের শুরুতে আউট হয়ে যান নাথান লিওন, ১৩ বলে মাত্র ২ রান করে। এরপরই ৫৯ রানের ‘বিশাল’ এক জুটি গড়ে তোলেন দুই পেসার স্টার্ক এবং হ্যাজলউড।

জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৯ম রানের মাথায় ওপেনার রায়ান রিকেলটন আউট হয়ে যান ৬ রান করে। এরপর ৭০ রানের মাথায় আউট হন তিন নম্বরে নামা উইয়ান মুলডার। ৫০ বলে ২৭ রান করে তিনি।

এ রিপোর্ট লেখার সময় দিনের প্রথম সেশনের খেলা শেষ হয়েছে। লাঞ্চে যাওয়ার আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪। ৪৯ রানে এইডেন মারক্রাম ও ১১ রানে ব্যাট করছেন টেম্বা বাভুমা।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১