পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের বর্ষপূর্তি উদযাপন

অগ্রযাত্রার ৯ বছর উদযাপন করেছে পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। ২০১৫ সালের ১ আগস্ট ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের ফলে ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের গর্বিত নাগরিক হওয়ার গৌরব অর্জন করে ছিটমহলের বাসিন্দারা। ৯ বছরে তাদের জীবনমান উন্নয়নে বিলুপ্ত ছিটমহল এলাকার সকলের ঘরে বিদ্যুৎ, পাকা সড়ক, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, মাদরাসা, কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। ভূমি ও গৃহহীন পরিবারকে দেওয়া হয় আধাপাকা ঘর।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলার গারাতি ছিটমহল কলেজ মাঠে শ্রদ্ধাঞ্জলি, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজিয়া ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমানসহ বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা উপস্থিত ছিলেন। জেলার অন্য বিলুপ্ত ছিটমহলেও নানা কর্মসূচি পালন করা হয়।

২০১৫ সালের ৩১ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের ফলে দেশের বিলুপ্ত ছিটমহলে উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। দেশের ভূখণ্ডে যোগ হয় ১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর। ৬৮ বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্ত হয় এসব এলাকার কয়েক হাজার মানুষ। অন্য এলাকার মত পঞ্চগড়ের ভূখণ্ডেও যোগ হয় ১১ হাজার ৯৩২ দশমিক ৭৮ একর এলাকা। জেলার দেবীগঞ্জ, বোদা ও সদর উপজেলার ছোটবড় ৩৬ টি ছিটমহল বিনিময় হয় দুই দেশের মধ্যে।

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের বর্ষপূর্তি উদযাপন

গারাতি ছিটমহল ঘুরে দেখা গেছে, ছিটমহল বিলুপ্ত ঘোষণার পর ৯ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বদলে গেছে এসব এলাকার মানুষে জীবনযাত্রা। ছিটমহলের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎসংযোগ ছাড়াও বিভিন্ন এলাকায় সরকারিভাবে বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। এক সময় যাদের কোনো দেশের নাগরিকত্বই ছিল না, নাম পরিচয় ছিল না, এখন তাদের ছেলে মেয়েরা বাড়ির পাশেই সরকারি স্কুল কলেজে লেখাপড়া করছে। স্মার্ট কাড পাওয়ার ফলে তারা সবধরনের সরকারি সুযোগ ভোগ করছেন।

বিলুপ্ত গারাতি ছিটমহলের আইজুল ইসলাম বলেন, স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের এলাকার রাস্তাঘাট পাকা হবে। ছেলে-মেয়েদের ছিটমহলের বাইরে বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মিথ্যা নাম পরিচয় ব্যবহার করে লেখাপড়ার জন্য ভর্তি করতে হতো। কারণ আমাদের কোনো দেশের নাগরিকত্ব ছিল না। এখন আমরা দেশের গর্বিত নাগরিক হয়ে সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছি।

বিলুপ্ত গারাতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমান বলেন, প্রধানমন্ত্রী ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের মধ্যে দিয়ে আমাদের মানুষের স্বীকৃতি দিয়েছে। আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। এজন্য আজকের দিনটি আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে চাই।

  • Related Posts

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত ও আহত হয়েছে অন্তত ৩০ জন। তাদের মধ্যে ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।…

    Continue reading
    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নাজিমুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি