কক্সবাজার সৈকতে পর্যটক-দর্শনার্থীদের ভিড়

পর্যটক-দর্শনার্থীদের ভিড় জমেছে পর্যটন নগরী কক্সবাজারে। রোববার (৮ জুন) সকাল থেকে সৈকতে লোকজন আশা শুরু করে। নানা বয়সী নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে ওঠে গোটা শহর।

সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক, মেরিনড্রাইভসহ আশপাশের পর্যটন স্পটগুলোতে ব্যাপক পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সি সেইফ লাইফগার্ড সিনিয়র কর্মী মো. ওসমান জানান, ঈদের দিনও সৈকতে পর্যাপ্ত মানুষ ছিলেন। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নানা বয়সী নারী-পুরুষ সাগরতীরে আসতে থাকে। কেউ সমুদ্র স্নান, কেউ বালিয়াড়িতে ছবি তোলা, কেউ বা আবার সওয়ারি হচ্ছেন ঘোড়া কিংবা বিচ-বাইকে। তবে সবচেয়ে বেশি মানুষ উপভোগ করছে সূর্যাস্ত। ডুবন্ত সূর্যের সঙ্গে সাগরকে পেছনে রেখে ছবিও তুলেছেন অনেকে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা সাইফুল ইসলাম, ‘টানা ছুটি কম পাওয়া যায়। এবারের ঈদুল আজহা চাকরিজীবীদের আনন্দ বাড়িয়েছে। সেই সুযোগ উদযাপনে পরিবার নিয়ে কক্সবাজার ছুটে এসেছি। সাগরের ঢেউ সবাইকে বিমোহিত করছে।’

আরেক পর্যটক রফিক উদ্দিনের মতে, ‘গরমে সৈকতে লোকসমাগম কম হবে মনে করেছিলাম। কিন্তু দুপুরের পর হতে পর্যটক-দর্শনার্থীর চাপ বেড়েছে। বেলাভূমিতে মানুষ বেশি থাকলে আনন্দও বেশি হয়।’

কাউছার খান নামে স্থানীয় এক যুবক বলেন, ‘পর্যটন শহরের বাসিন্দা হলেও কাজের চাপে পরিবার নিয়ে সাগরতীরে আসা যায় না। ঈদের ছুটিতে কাজের চাপ কম, এ সময়ে পরিবারকে সৈকত উপভোগ করতে নিয়ে এসেছি। বেলাভূমিতে এলে বাচ্চাগুলোর দৌড়ঝাঁপ দেখতে ভালোই লাগে।’

হোটেল সি নাইটের ব্যবস্থাপক শফিক ফরাজী বলেন, ‘ঈদের তৃতীয় দিন হতে ১৩ জুন পর্যন্ত কক্সবাজারে পর্যটক-দর্শনার্থীর ভিড় থাকবে আশা করা যায়। এ সময়টাতে হোটেল কক্ষ আগাম বুকিং আছে আশানুরূপ। এবার অন্তত ৫- ৬ লাখ পর্যটক ভ্রমণে আসবেন।’

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস বলেন, ‘ছুটিতে বিপুল পর্যটক ও দর্শনার্থীর আগমন ঘটবে। এমন আশায় অতীতের মতো নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘পর্যটকরা কক্সবাজারের প্রাণ। এখানে আসা সব শ্রেণির মানুষের ভ্রমণ আনন্দময় করতে নিরাপত্তা বলয় তৈরি করা থাকে। এবারও এর ব্যতিক্রম নয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে একাধিক মোবাইল টিম পর্যটকদের সব ধরনের হয়রানি রোধে মাঠে কাজ করছে।’

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী