কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষ

কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কেন্দ্রীয় কলম্বিয়ার পারাতেবুয়েনো শহরের কাছে, যা বোগোতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, কম্পন অনুভূত হয়েছে মেডেলিন, কালি এবং মানিসালেসসহ অন্যান্য শহরেও।

বোগোতায় ভূমিকম্পের সময় ভবনগুলো কেঁপে ওঠে, সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইট-ফ্যান ও আসবাবপত্র দুলে ওঠার ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

অনেকে রাতের পোশাকেই পার্ক ও খোলা স্থানে জড়ো হন। আতঙ্কে কাঁপতে থাকা শিশুদের শান্ত করতে দেখা গেছে অভিভাবকদের। কেউ কেউ ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাওয়া পোষা প্রাণীদের খুঁজছিলেন।

কার্লোস আলবের্তো রুইজ নামের ৪৫ বছর বয়সী এক বাসিন্দা বলেন, এটা ছিল বিশাল এক আতঙ্ক। আমি, আমার স্ত্রী, ছেলে আর কুকুর সবাই একসঙ্গে নিচে নেমে আসি।

অন্য এক বাসিন্দা ফ্রান্সিসকো গঞ্জালেজ বলেন, বোগোতায় অনেকদিন পর এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করলাম।

বোগোতার নিরাপত্তা বিভাগ সামাজিক মাধ্যমে জানিয়েছে, শহরজুড়ে জরুরি সেবা কার্যক্রম শুরু হয়েছে এবং উদ্ধারকারীরা ক্ষয়ক্ষতি নিরুপণ ও সহায়তা প্রদানের কাজ করছেন।

বোগোতার মেয়র কার্লোস ফার্নান্দো গালান জানান, দুর্যোগ ব্যবস্থাপনার সব সংস্থা সক্রিয় করা হয়েছে।

মধ্য কোলোম্বিয়া একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। ১৯৯৯ সালে আনসারমানুয়েভোর কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় এক হাজার ২০০ মানুষের প্রাণহানি ঘটে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১