চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২

চাঁদপুর-মতলবে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় শিশুসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ জুন) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন, ছিদ্দিকুর রহমান (৫০) ও তপন চৌধুরী। ছিদ্দিকুর রহমান সিএনজিচালক ছিলেন। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ছোট হলুদিয়া গ্রামে। তপন চৌধুরির পরিচায় পাওয়া যায়নি।

এ ঘটনার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চারজন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গুরুতর আহত শাহ আলম নামের এক যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী রোকসানা বেগম বলেন, দুর্ঘটনার পর সিএনজিতে থাকা সবাই গুরুতর আহত হন। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের আমরা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসি।

আহতরা হলেন, চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা এলাকার শাহআলম (৪০), কুমিল্লার দাউদকান্দি এলাকার সঞ্চয় ঘোষ (৪৫), তার স্ত্রী রিপা ঘোষ (৪০), নুসরাত আক্তার (১৮) বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিপ্লব দাস বলেন, সিএনজিচালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য সবার অবস্থা গুরুতর। একজনকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সিএনজি ও বাসটি জব্দ করা হয়েছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১