করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলীয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস।

গতকাল এক বিবৃতিতে সান্তোস জানিয়েছে, ‘বৃহস্পতিবার (৫ জুন) থেকে নেইমারের শরীরে উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষা করানো হয় তাকে। ক্লাবের চিকিৎসকরা পরীক্ষার পর নিশ্চিত করে যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরপরই তিনি সব ধরনের অনুশীলন ও কার্যক্রম থেকে দূরে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতে বিশ্রামে আছেন এবং তার চিকিৎসা চলমান রয়েছেন। ’

এটি নেইমারের দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। এর আগে ২০২১ সালের মে মাসে পিএসজিতে খেলার সময়ও করোনা ধরা পড়েছিল তার। তখন চার মাস বিশ্রামের পর মাঠে ফিরেছিলেন ‘খুশি মনে’।

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক নেইমার। কিন্তু একের পর এক চোট তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি।

সেই থেকে মাঠের বাইরে থাকা নেইমার খেলতে পারেননি ২০২৪ সালের কোপা আমেরিকাতেও। তাকে রাখা হয়নি কার্লো আনচেলত্তির অধীনে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডেও।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১