অ্যাটলির সিনেমায় পারিশ্রমিক কত নেবেন দীপিকা-আল্লু

দীপিকা পাড়ুকোন নাকি আট ঘণ্টার শিফটে কাজ করার শর্ত দিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন! এমনকি সময় বেঁধে কাজ করার কথা বলে নাকি ‘কল্কি’ নির্মাতা নাগ আশ্বিনের বিরাগভাজনও হতে হয়েছে তাকে। তাই ব্লকবাস্টার পারফরম্যান্স দেওয়া সত্ত্বেও নাকি সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন।

এমন বিভিন্ন জল্পনা-কল্পনা যখন বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়েছে তখন একদম চুপ রয়েছেন দীপিকা। ‘স্পিরিট’, ‘কল্কি ২’ থেকে ছাঁটাই বিতর্কের মাঝেই অ্যাটলির মেগাবাজেটের সিনেমায় সাইন করার প্রমাণ দিলেন ভিডিও সমেত।

জানা গেছে, ‘জওয়ান’ পরিচালক ‘AA22XA6’ নামে ৮০০ কোটি রুপি বাজেটের সিনেমা তৈরি করতে যাচ্ছেন। যে সিনেমায় পুনর্জন্মের কাহিনি দেখা যাবে। একসময়ে শোনা গিয়েছিল, এই মেগাবাজেট সিনেমার জন্য সালমান খানের কাছে প্রস্তাব গেছে। তবে বক্স অফিসে ভাইজানের মন্দা বাজারে সেই প্রস্তাব হাত ঘুরে যায় আল্লু অর্জুনের কাছে। ‘পুষ্পা ২’ তারকা এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছেন। এপ্রিল-মে মাসের মধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।

জানা গেছে, পুনর্জন্মের প্রেক্ষাপটে অ্যাটলি নির্মিত এ সিনেমার প্রযোজনা করবে খ্যাতনামা তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স। যারা এ ঐতিহাসিক ড্রামার জন্য ৬০০ কোটি রুপি বাজেট নির্ধারণ করেছেন। আর সেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকেই আপত্তি উঠেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রযোজক নাকি সালমানের উপর মেগাবাজেট সিনেমার ভার দিতে চাইছেন না।

সম্ভবত ভাইজানের বিগত কয়েক বছরের বক্স অফিসের গ্রাফ দেখেই এমন মতামত তাদের। আর সেই জন্যই আল্লুকে তারা বেছে নিয়েছেন। যে আল্লু অর্জুন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির কল্যাণে একাই দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিকে ৩০০০ কোটি রুপি ব্যবসা দিয়েছিল। এবার সেই সিনেমাতেই যোদ্ধার ভূমিকায় দীপিকা পাড়ুকোন। বলিউড অভিনেত্রীকে ‘ক্যুইন’ সম্বোধন করে ভিডিও প্রকাশ্যে আনলেন অ্যাটলি। নায়িকা ঘনিষ্ঠদের মতে, সন্দীপ রেড্ডি বাঙ্গার মুখের উপর উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।

২০২৪ সালের শেষের দিকেই শোনা গিয়েছিল, অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান। বিগ বাজেট সিনেমার তারকা বাছাইয়ে যে দক্ষিণী নির্মাতা বড় চমক দেবেন, সেই ইঙ্গিতও তখন পাওয়া গিয়েছিল। ভারতীয় বিনোদনদুনিয়ার দুই বড় তারকা রজনীকান্ত এবং কমল হাসানের নামও শোনা গেছে। তবে সালমান না থাকলেও দক্ষিণের দুই বড় তারকাকে দেখা যাবে সিনেমায়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী