ঈদের সিনেমা শাকিবের ‘তাণ্ডব’ হল সংখ্যায় এগিয়ে, অন্য সিনেমার অবস্থা কেমন

কয়েকদিন আগে থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার দেওয়ালে শোভা যাচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার বাহারি পোস্টার। কোন সিনেমা কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা চূড়ান্ত হচ্ছে। এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ৬টি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, অধিকাংশ ঈদের সিনেমাই রাজধানীতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

৬টি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক সূত্র জানা গেছে, কোনো কোনো প্রযোজনা প্রতিষ্ঠান রাজধানীর বাইরে সিনেমা মুক্তি দিতে আগ্রহী নন। এর কোনোটি পাইরেসির ভয়ে ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছে। আবার কেউ বা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাল্টিপ্লেক্সগুলোর ফলাফল দেখে পরের ব্যবস্থা নেবে। এরপরেও দেশব্যাপি ঈদের সিনেমা নিয়ে ঢাকাই সিনেমার দর্শকেরা মেতে উঠেছেন। বিগত বছরগুলোর মতো এবারও শাকিব খান চাহিদার শীর্ষে রয়েছেন। তার ‘তাণ্ডব’ সিনেমা সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন, তারা চাইলে দেশের সব প্রেক্ষাগৃহে থাকতে পারেন। তবে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ‘তাণ্ডব’ নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহ চোখে পড়ার মতো। সবাই চাইছেন তাদের সিনেমা। এখন পর্যন্ত তাদের সিনেমা ১৩২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন শাকিল।

প্রেক্ষাগৃহের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ইনসাফ’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন শরীফুল রাজ, মোশাররফ করিম ও ফারিণ। সিনেমাটি কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তা গণমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মাল্টিপ্লেক্সের সব শাখায় আছি, ব্লকবাস্টারে মুক্তি পাবে। আর সিনেমাটি নিয়ে দেশে নানা প্রান্তের হলমালিকদের আগ্রহ রয়েছে বুঝতে পারছি।’ তিনি আরও জানান, আপাতত ঢাকার বাইরে ১০টির মতো হলে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে ২০টির মতো প্রেক্ষাগৃহে ‘ইনসাফ’ মুক্তি পাচ্ছে।

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। ক্রাইম ও থ্রিলারধর্মী সিনেমাটি নির্মাণ করছেন সানী সানোয়ার। সিনেমাটি মুক্তি প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, আগে থেকেই তাদের পরিকল্পনা রাজধানীর ভেতরের প্রেক্ষাগৃহে সীমাবদ্ধ থাতা। প্রথম সপ্তাহ পর তারা সিনেমাটি রাজধানীর বাইরে মুক্তি দিতে চাইছেন। এ বিষয়ে তিনি জানান, তাদের সিনেমাটি দর্শক দেখলেই বুঝতে পারবের এর গল্পটি অন্যরকম। সব শ্রেণির দর্শকের জন্য গল্পটি হলেও মাল্টিপ্লেক্সই তাদের প্রথম লক্ষ্য। এরপরে তারা পরিস্থিতি বুঝে রাজধানীর বাইরে সিনেমা মুক্তি দেবেন। এটি ১০টির মতো হলে মুক্তি পাচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

অনেক দিন পর এবারের ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমাটি। এটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা গেছে, রাজধানীর বাইরে খুলনা, সাতক্ষীরা, কিশোরগঞ্জসহ অনেক স্থান থেকে সিনেমাটি নিয়ে আগ্রহী প্রকাশ করেছেন প্রেক্ষাগৃহের মালিকেরা। তবে সিনেমাটি আপাতত ঢাকার ভেতরেই মুক্তি দেওয়া হচ্ছে। এর মূল কারণ, পাইরেসির ভয়। সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানান, মাল্টিপ্লেক্সের সব শাখায় তাদের সিনেমাটি মুক্তি পাচ্ছে। এ ছাড়া লায়ন সিনেমাসে মুক্তি পাচ্ছে। তারা পরে ক্রমে ক্রমে রাজধানীর বাইরে মুক্তি দিতে চাইছেন। সব মিলিয়ে ১০টির মতো হলে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এটি নির্মাণ করেছেন মিঠু খান।

আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘টগর’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে সূত্র গেছে, মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও সব মিলিয়ে সিনেমার হলসংখ্যা ১০ থেকে ১১টি হতে পারে। সিনেমাটি নির্মাণ করেছেন আলোক হাসান।

‘উৎসব’ সিনেমাটি গত মাসের মাঝামাঝি থেকে আলোচনায় রয়েছে। এতে একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, ইন্তেখাব দিনার, চঞ্চল চৌধুরীদের। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এটি ঢাকার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসে মুক্তি পাবে। সাতটি সিনেমা হলে মুক্তি পাবে। তবে কতটি শো চলবে, এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী